তাজপুরে সমুদ্র দর্শন থেকে আর ফেরা হলো না সোদপুরের ডাক্তার দম্পতির
তাজপুরের সমুদ্র সৈকত থেকে উদ্ধার সোদপুরের চিকিৎসক দম্পতির মৃতদেহ। চাঞ্চল্য বিবেকানন্দ পার্ক এলাকায়
নিজস্ব সংবাদদাতা : শুটিং করতে গিয়ে দিঘার তালসিড়িতে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু হয়েছিল গত রবিবার ২৯শে মার্চ, সে ঘটনার রেশ কাটতে না কাটতেই তাজপুর সমুদ্র সৈকতে উদ্ধার হলো এক দম্পতীর মৃতদেহ। স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার রাতে তাজপুরের বিশ্ববাংলার কাছে জলে ২টি দেহ ভাসতে দেখেন স্থানীয় ব্যবসায়ী সহ অন্যান্য পর্যটকেরা। খবর যায় মন্দারমনি কোস্টাল থানায়, পুলিশ পৌঁছে ডুবুরী নামিয়ে সমুদ্র থেকে দেহ দুটি উদ্ধার করে বালিসাই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত দম্পতী কুন্তল চক্রবর্তী এবং তার স্ত্রী শৈলজা ভরদ্বাজ ২জনেই পেশায় চিকিৎসক এবং তাদের বাড়ি সোদপুরের বিবেকানন্দ পার্ক এলাকায়। পানিহাটী পৌরসভার ৩২ নম্বর বোর্ডের বিবেকনন্দ পার্কে এই খবর পৌঁছতেই নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় মানুষজন জানাচ্ছেন বুধবারেই কুন্তল এবং শৈলজা ছুটি কাটাতে গিয়েছিলেন তাজপুরে। তারপর ঠিক কি ঘটেছে সেটা জানা নেই কারোরই। এলাকার এক ব্যবসায়ী বিপ্লব দাস জানলেন “পড়াশোনায় খুব ভালো ছিলো কুন্তল, ছোটবেলায় ওকে ডাক্তারবাবু বলে ডাকতেন তারা।
বাড়ির ২ বাসিন্দার মৃতদেহের ময়নাতদন্ত চলছে কাঁথি মহকুমা হাসপাতালে। খা খা করছে বাড়ির অন্দর। সমুদ্র সৈকতে একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে যাবার পর স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।



