কলকাতা

খড়দহে লোকাল ট্রেন থেকে প্রচুর নিষিদ্ধ মাদক উদ্ধার, গ্রেপ্তার মহিলা সহ ৩

ভোটের আবহে আবারও বিপুল পরিমান নিষিদ্ধ মাদক উদ্ধার, খড়দহ স্টেশনে আপ কৃষ্ণনগর লোকাল থেকে পাকড়াও ৩

নিজস্ব সংবাদদাতা : পানিহাটীর পর এবার খড়দহ। ভোটের আবহে আবারো বিপুল পরিমানে নিষিদ্ধ মাদক উদ্ধার হলো খড়দহ স্টেশনে। রাজ্যজুড়ে নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গিয়েছে। সেই পরিস্থিতিতে নিরাপত্তা রক্ষার্থে নির্দেশিকা অনুযায়ী সর্বত্র নাকা চেকিং চলছে প্রশাসনের তরফে। আর এদিন খড়দহ স্টেশনে গোপন অভিযান চালিয়ে লোকাল ট্রেন থেকে ৪০০ বোতল নিষিদ্ধ মাদক সহ ৩ জনকে গ্রেপ্তার করলো আরপিএফ ও জিআরপি। জানা গেছে, দমদম জিআরপি ও শিয়ালদহ আরপিএফের কাছে সূত্র মারফত খবর ছিলো খড়দহ স্টেশন হয়ে প্রচুর পরিমাণে নিষিদ্ধ মাদক পাচার করা হবে। সেই খবর অনুযায়ী জিআরপি ও আরপিএফের তদন্তকারী আধিকারিকেরা গোপনে অভিযান চালিয়ে খড়দহ স্টেশনে আপ কৃষ্ণনগর লোকাল থেকে মহিলা সহ ৩ জন অভিযুক্ত পাচারকারীকে হাতেনাতে পাকড়াও করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৪০০ বোতল নিষিদ্ধ মাদক। উদ্ধার হওয়া নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী আধিকারিকেরা। এই ঘটনার বিষয়ে দমদম জিআরপি,আইসি সঞ্জীব দাস কি জানান, নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে যাবার পর নির্দেশিকা মেনে কড়া নজরদারী চালানো হয়। আর তাদের এই অভিযান সেই কাজেরই বড়োসড়ো সাফল্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *