পশ্চিমবঙ্গ

নৈহাটী থেকে দত্তপুকুর, দলীয় প্রার্থীদের প্রচারে ঝড় তুলছেন দেব

নৈহাটী বিধানসভার তৃণমূল প্রার্থী সনৎ দে'র সমর্থনে মাঝিপাড়া পলাশী গ্রাম পঞ্চায়েতের ধরমপুর খেলার মাঠ থেকে কাঁপা মোড় পর্যন্ত আয়োজিত রোড শোতে উপস্থিত ছিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব।

নিজস্ব সংবাদদাতা: তিনি সাংসদ। আবার তিনি দাপুটে অভিনেতাও। সেই সঙ্গে তাঁর অনুরাগীর সংখ্যাও প্রচুর। আর সেই তিনিই যখন তাঁর দলের প্রার্থীদের হয়ে প্রচারে নামেন তখন সেই প্রচার কর্মসূচি ঘিরে আমজনতার যে বাড়তি আগ্রহ থাকবে তা বলাই বাহুল্য। হ্যাঁ অবশ্যই কথা হচ্ছে দেবকে (Deb) নিয়ে। এদিন নৈহাটী (Naihati) বিধানসভার তৃণমূল প্রার্থী সনৎ দে’র সমর্থনে মাঝিপাড়া পলাশী গ্রাম পঞ্চায়েতের ধরমপুর খেলার মাঠ থেকে কাঁপা মোড় পর্যন্ত আয়োজিত রোড শোতে উপস্থিত ছিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব।মাঠেই নামে তাঁর হেলিকপ্টার। দেবকে অভ্যর্থনা জানাতে সেখানে পৌঁছে গিয়েছিলেন ব্যারাকপুরের (Barrackpore) সাংসদ পার্থ ভৌমিক(Partha Bhowmick)। আর পছন্দের অভিনেতাকে চাক্ষুষ করতে মাঠের চারপাশে জড়ো হয়েছিলেন অগণিত এলাকাবাসী। শোনা গেল দেব ভক্তদের উল্লাসের শব্দও। অন্যদিকে এদিন নৈহাটি বিধানসভা এলাকার পাশেই জগদ্দল (Jagaddal) বিধানসভা কেন্দ্রের ঘাসফুলের প্রার্থী সোমনাথ শ্যামের সমর্থনেও একটি জনসভায় শামিল হন দেব। ভোট প্রচারে তারকাদের উপস্থিতি নতুন নয়। এদিন সেই পুরোনো কৌশলেই প্রচার সারলেন ব্যারাকপুর শিল্পাঞ্চলের দুই গুরুত্বপূর্ণ বিধানসভার তৃণমূল (TMC) প্রার্থীরা।

অন্যদিকে ভোটের উত্তাপ যতই বাড়ছে ততই প্রচারের ঝাঁজ বাড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। আর ভোট প্রচারে তারকাদের উপস্থিতি যেন অন্য মাত্রা যোগ করে সেই জনসংযোগ কর্মসূচিতে। এদিন আমডাঙা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাসেম সিদ্দিকীর সমর্থনে আয়োজিত বিশাল রোড শোতে শামিল হলেন তৃণমূলের তারকা সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। হেলিকপ্টারে করে নেমে গাড়িতে সওয়ার হয়ে এদিন আমডাঙা বিধানসভা এলাকার দত্তপুকুরের (Duttapukur) জয়পুল এলাকায় পৌঁছন তিনি। শুরু হয় মেগা রোড শো। আর পছন্দের অভিনেতাকে সামনে পেয়ে উচ্ছসিত হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা। সবমিলিয়ে গরমের তীব্র দাবদাহকে উপেক্ষা করে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করতে ব্যস্ত নেতা- অভিনেতা দেব।

 

 

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *