ভক্তদের ‘আশা’ ভঙ্গ ! না ফেরার দেশে আশা ভোঁসলে
প্রসঙ্গত, গতকালই হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান সংগীতশিল্পী। পরে জানা যায় তার ফুসফুসে সংক্রমণও রয়েছে।আশা ভোঁসলের দ্রুত আরোগ্য কামনা করে পোস্টও করেছিলেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদী। তবে শেষ রক্ষা আর হলো না। হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শিল্পী।
৭এ নিউজ ডেস্ক: গতকাল থেকেই উদ্বেগে ছিলেন অনুরাগীরা। তবে আশাও করেছিলেন তাদের প্রিয় আশা জি ঠিক সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। তবে ভঙ্গ হলো অগণিত ভক্তকুলের আশা। প্রয়াত প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ৯২ বছর। প্রসঙ্গত, গতকালই হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান সংগীতশিল্পী। পরে জানা যায় তার ফুসফুসে সংক্রমণও রয়েছে। গায়িকার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই তীব্র উৎকণ্ঠায় ছিলেন তার অনুরাগীরা। আশা ভোঁসলের দ্রুত আরোগ্য কামনা করে পোস্টও করেছিলেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদী। তবে শেষ রক্ষা আর হলো না। হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শিল্পী। উল্লেখ্য, তাঁর দীর্ঘ বর্ণময় কর্মজীবনে বহু ভাষায় গান গেয়ে শ্রোতাদের মন জয় করেছেন আশা ভোঁসলে।‘দিল তো পাগল হ্যায়, ‘তুমসে মিলকে’র মতো একাধিক গান আজও সংগীতপ্রেমীদের কাছে জনপ্রিয়। দাদাসাহেব ফালকে, পদ্মভূষণের মতো একাধিক পুরস্কার রয়েছে বর্ষীয়ান গায়িকার ঝুলিতে। নবতিপর আশা ভোঁসলের মৃত্যুতে শোকের ছায়া ভারতীয় সঙ্গীতমহলে।



