বাড়লো গরমের ছুটি, সরকারে এসেই পড়ুয়াদের জন্য বড় ঘোষণা শুভেন্দুর
রাজ্যের সরকারি স্কুলগুলিতে গত ১১ই মে থেকে গরমের ছুটি শুরু হয়েছে এবং আগের সূচি অনুযায়ী ১৮ই মে পর্যন্ত স্কুল ছুটি থাকার কথা ছিল। কিন্তু স্কুলশিক্ষা দফতর সূত্রে খবর, আজ ,মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দফতরের সচিবের একটি আলোচনার পরই সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতে গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
নিজস্ব সংবাদদাতা : রাজ্যের স্কুলগুলিতে আরও বাড়ানো হল গরমের ছুটি। আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী, রাজ্যবাসী এখনই গরম থেকে মুক্তি পাচ্ছে না, আর এই বিষয়টি বিবেচনা করে রাজ্য সরকার সরকারি এবং সরকার দ্বারা পরিচালিত স্কুলগুলিতে গরমের ছুটি বাড়ানোর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী ১৮ই মে শনিবার স্কুল খোলার কথা থাকলেও, পরিবর্তিত পরিস্থিতিতে স্কুলগুলি খুলবে ১লা জুন থেকে।
রাজ্যের সরকারি স্কুলগুলিতে গত ১১ই মে থেকে গরমের ছুটি শুরু হয়েছে এবং আগের সূচি অনুযায়ী ১৮ই মে পর্যন্ত স্কুল ছুটি থাকার কথা ছিল। কিন্তু স্কুলশিক্ষা দফতর সূত্রে খবর, আজ ,মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দফতরের সচিবের একটি আলোচনার পরই সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতে গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
নতুন নির্দেশিকায় স্পষ্ট করে জানানো হয়েছে যে, রাজ্যের সমস্ত সরকারি ও সরকার কর্তৃক সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি আগামী ৩১শে মে পর্যন্ত বন্ধ থাকবে। পুনরায় ১লা জুন থেকে রাজ্যের সমস্ত স্কুলে স্বাভাবিক পঠনপাঠন কার্যক্রম শুরু হবে। এই বর্ধিত গরমের ছুটি সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত, প্রাইমারি, আপার প্রাইমারি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সকল স্তরের বিদ্যালয়ে (পার্বত্য অঞ্চল ব্যতীত) কার্যকর থাকবে।