পশ্চিমবঙ্গ

রেশনে বিলি হচ্ছে পোকা ধরা গম ! জলপাইগুড়িতে ক্ষোভে ফেটে পড়লেন উপভোক্তারা

সূত্রের খবর, জলপাইগুড়ির মাল ব্লকের ওদলাবাড়ি কালী মন্দির এলাকায় এদিন রেশন সামগ্রী সংগ্রহ করতে আসেন উপভোক্তারা। তবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রেশনের চাল ও গম পাবার পর কার্যত ক্ষোভে ফেটে পড়েন তারা। অভিযোগ, তাদের পোকায় ধরা গম দেওয়া হয়েছে। খাবারের অযোগ্য সেই গম বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় রেশন দোকান সংলগ্ন এলাকায়। সেই সঙ্গে উপভোক্তাদের দাবি, সরকার যে মূল্যের চাল রেশন ব্যবস্থার মাধ্যমে বিলি করার জন্য ধার্য করেছে সেই মূল্যের চাল তাদের দেওয়া হয় না।

৭এ নিউজ ডেস্ক: পালাবদলের বঙ্গে একাধিক অভিযোগে গ্রেপ্তার করছেন একের পর এক তৃণমূল (TMC) নেতা।এবার ফের প্রকাশ্যে রেশন দুর্নীতির অভিযোগ। কাঠগড়ায় সংশ্লিষ্ট রেশন ডিলার এবং প্রশ্নের মুখে পূর্বতন শাসক শিবিরের ভূমিকাও। সূত্রের খবর, জলপাইগুড়ির (Jalpaihuri) মাল ব্লকের ওদলাবাড়ি কালী মন্দির এলাকায় এদিন রেশন সামগ্রী সংগ্রহ করতে আসেন উপভোক্তারা। তবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রেশনের চাল ও গম পাবার পর কার্যত ক্ষোভে ফেটে পড়েন তারা। অভিযোগ, তাদের পোকায় ধরা গম দেওয়া হয়েছে। খাবারের অযোগ্য সেই গম বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় রেশন দোকান সংলগ্ন এলাকায়। সেই সঙ্গে উপভোক্তাদের দাবি, সরকার যে মূল্যের চাল রেশন ব্যবস্থার মাধ্যমে বিলি করার জন্য ধার্য করেছে সেই মূল্যের চাল তাদের দেওয়া হয় না। বরং নিম্নমানের চাল ও গম জোটে তাদের ভাগ্যে। শুধুমাত্র এদিন নয়, দীর্ঘদিন ধরেই ওদলাবাড়ি কালী মন্দির এলাকার রেশন ব্যবস্থায় এ হেন গুরুতর অনিয়মের ঘটনা ঘটছে বলে জানালেন ক্ষুব্ধ গ্রামবাসীরা।পার্শ্ববর্তী অন্যান্য জায়গায় ঠিকঠাক রেশন সামগ্ৰী মিললেও কেন সংশ্লিষ্ট রেশন ডিলার প্রসেনজিৎ প্রসাদ নিম্নমানের চাল ও গম বিলি করছেন ? রেশনে অনিয়মের ঘটনায় যেমন রেশন ডিলারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা তেমনি পূর্বতন শাসক দলের দিকেও উঠেছে অভিযোগের তীর। যারা দৈনন্দিন খাবারের জন্য শুধুমাত্র রেশন সামগ্ৰীর ওপরই নির্ভরশীল তাদের কাছে নিম্নমানের চাল ও গম পৌঁছলে কিভাবে তারা দিনগুজরান করবেন ? প্রশ্ন উপভোক্তাদের একাংশের। সেই সঙ্গে রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়াকে (Ashok Kirtania) রেশনে অনিয়মের ঘটনাটি খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন ওদলাবাড়ি কালীমন্দির এলাকার রেশন সামগ্রী গ্রহীতারা।

প্রসঙ্গত, চলতি মাস থেকেই নয়া খাদ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের সমস্ত রেশন দোকানে আটার পরিবর্তে গম বিলি শুরু হয়েছে। সেই সঙ্গে রেশনে দুর্নীতি রুখতে তৎপর তিনি। তবে তার মাঝেই এদিন রেশন সামগ্রীর গুনগত মান নিয়ে উঠলো অভিযোগ। কি পদক্ষেপ নেওয়া হবে আগামীতে ? উত্তর লুকিয়ে সময়ের গর্ভে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *