আন্তর্জাতিকখেলা

রোনাল্ডোর নিষ্প্রভ পারফরম্যান্সের খেসারত! পর্তুগালকে রুখে বিশ্বকাপে ইতিহাস গড়ল কঙ্গো

পর্তুগালের হোঁচট, বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল ডিআর কঙ্গো

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে রূপকথা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ফুটবলপ্রেমীরা, রূপকথা লেখা হলো তবে তা দেখে মনখারাপের পারদ চড়লো রোনাল্ডো ভক্তদের। ১৯৭৪ সালের পর দীর্ঘ সময় পর বিশ্বকাপে অংশগ্রহণ করা ডিআর কঙ্গো (DR Congo) দলটির দুর্দান্ত প্রতিরোধের মুখে পড়ে আটকে গেলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) নেতৃত্বাধীন পর্তুগাল। বিশ্বকাপের প্রথম ম্যাচেই কঙ্গোর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল পর্তুগাল। এদিনের বিশ্বকাপ ফুটবলের ম্যাচে ফুটবলপ্রেমীদের দৃষ্টি  ছিল কিংবদন্তি ফুটবলার ক্রিস্তিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) দিকেই । ভক্তরা আশা করেছিলেন রোনাল্ডো ম্যাজিকে ভর করে বৈতরণী পার করবে পর্তুগাল , তবে ভক্তদের আশায় অর্জতই জল ঢাললেন তিনি। পুরো ম্যাচ জুড়ে  বিশ্ব দেখলো রোনাল্ডোর নিষ্প্রভতা , একাধিক গোল করার সুবর্ণ সুযোগ নষ্ট করলেন তিনি, আর যার মূল্য দিতে হলো তার দলকে।
গ্রুপ কে-র লড়াইয়ে ম্যাচের শুরুটা অবশ্য পর্তুগালের পক্ষেই বেশ ইতিবাচক ছিল। ম্যাচের ষষ্ঠ মিনিটেই পেদ্রো নেটো একটি নিখুঁত ক্রস প্রদান করেন এবং জোয়াও নেভেস সেই ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করে দলকে এগিয়ে দেন। তবে সেই শুরুর মুহূর্তের পর থেকেই পর্তুগালের খেলা অত্যন্ত হতাশাজনক হয়ে ওঠে এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একেবারেই নিষ্প্রভ হয়ে পড়েন। পর্তুগাল বারবার আক্রমণ করার চেষ্টা করলেও কঙ্গোর ওয়ান বিসাকাদের রক্ষণভাগ ভেদ করতে ব্যর্থ হচ্ছিল। অন্যদিকে, গোল খাওয়ার পরেও কঙ্গো দমে যায়নি; প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আর্থার মাসুয়াকুর পাঠানো ক্রস থেকে বক্সের ভেতরে সম্পূর্ণ ফাঁকা থাকা অবস্থায় হেডে গোল করেন ইয়োয়ানে উইসা। এটি ছিল ডিআর কঙ্গোর বিশ্বকাপ ইতিহাসের একেবারে প্রথম গোল।
দ্বিতীয় অর্ধে ম্যাচে ফেরার জন্য পর্তুগাল অত্যন্ত মরিয়া হয়ে ওঠে। ম্যাচের ৫৪ মিনিটে জোয়াও কান্সেলো একটি ওভারহেড কিক দিয়ে গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। এরপর গোলের সন্ধানে কোচ রবার্তো মার্তিনেস কনসেইসাও, নেলসন সেমেদো এবং রাফায়েল লিয়াওকে মাঠে নামিয়ে আক্রমণের শক্তি বাড়ানোর চেষ্টা করেন।
ম্যাচের ৭৪ মিনিটে রোনাল্ডো একটি অত্যন্ত সহজ সুযোগ পেয়েছিলেন; ডান প্রান্ত থেকে কনসেইসাও বলটি বক্সে মাইনাস করলে সেই বলটি CR7 বাইরে পাঠিয়ে দেন। এরপর মিনিট দশেক পরে আবারও রোনাল্ডো প্রায় একই রকম একটি সহজ সুযোগ হাতছাড়া করেন।
আজকের ম্যাচে কঙ্গো দলে ভারতীয় বংশোদ্ভূত স্যামুয়েল মুথুস্বামীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং তাঁর অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করতেই হয়। ফিফা র‍্যাঙ্কিংয়ে বর্তমানে কঙ্গো ৪৫ নম্বরে অবস্থান করলেও, যেভাবে তারা আজ তারকাখচিত পর্তুগালকে মাঠের লড়াইয়ে আটকে দিয়েছে, চলতি বছরের বিশ্বকাপ জার্নিতে তারা ছাপ ফেলতে পারবে বলেই অনুমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *