কলকাতাভিডিও

অভয়া কাণ্ডে ফের সিবিআই দপ্তরে নির্মল ঘোষ

RG KAR কাণ্ডের পরেই অভয়ার পরিবারের, বিশেষ করে অভয়ার বাবা ও মা, সরাসরি ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগ তোলেন পানিহাটীর তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ, পৌরপিতা সোমনাথ দে এবং তাদের প্রতিবেশী সঞ্জীব মুখার্জীর নামে। ২০২৪ সালের ২৩শে সেপ্টেম্বর RG KAR কাণ্ডের তদন্তে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছিল নির্মল ঘোষকে।

৭এ নিউজ ডেস্ক: গতকালই অভয়া কাণ্ডের (R.G.Kar Case) তদন্ত নতুন করে শুরু হবার পর সিবিআইয়ের (CBI) তদন্তকারীরা হানা দিয়েছিলো পানিহাটী শ্মশানে ,আর তারপর আজ সকালেই সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালো পানিহাটীর (Panihati)প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে (Nirmal Ghosh)। RG KAR কাণ্ডের পরেই অভয়ার পরিবারের, বিশেষ করে অভয়ার বাবা ও মা, সরাসরি ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগ তোলেন পানিহাটীর তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ, পৌরপিতা সোমনাথ দে এবং তাদের প্রতিবেশী সঞ্জীব মুখার্জীর নামে। ২০২৪ সালের ২৩শে সেপ্টেম্বর RG KAR কাণ্ডের তদন্তে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছিল নির্মল ঘোষকে। এরপর সীমা পাহুজার নেতৃত্বে CBI আদালতে যে ১২৫ পাতার চার্জশিট দাখিল করে তাতে কোথাও নির্মল ঘোষ বা তার সঙ্গীদের নাম উল্লেখ ছিল না, যে চার্জশিটের ভিত্তিতেই ২০২৫সালের ১৮ই জানুয়ারী শিয়ালদহ কোর্টের মাননীয় বিচারপতি অনির্বান দাস শুধুমাত্র সঞ্জয় রাইকেই অপরাধী সাব্যস্ত করে তাকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন।

কিন্তু সেদিনের সিবিআই তদন্তে খুশী হতে পারেন নি অভয়ার বাবা-মা থেকে শুরু করে বাংলার কোটি কোটি মানুষ। আর ২০২৬এর বিধানসভা নির্বাচনের অন্যতম ইস্যুই ছিলো সেই আর জি কর কান্ড। রাজ্যে সরকার পরিবর্তনের পর ফের খোলা হয়েছে বন্ধ হয়ে যাওয়া আর জি কর কাণ্ডের তদন্তের ফাইল। সেই সূত্র ধরেই আজ ফের সিবিআই এর নিউ টাউনের দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তৎকালীন সময়ে পানিহাটীর বিধায়ক নির্মল ঘোষকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *