বারাসত কলেজ থেকে উদ্ধার মদের বোতল,ব্যবহৃত,অব্যবহৃত গর্ভ নিরোধক !
নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের আগে পর্যন্ত রাজ্যের অন্যান্য কলেজের মতোই বারাসত গভর্মেন্ট কলেজেও ছিল তৃণমূল ছাত্র পরিষদের একছত্র আধিপত্য। অভিযোগ সে সময়েই কলেজের লাইব্রেরী তৎকালীন ছাত্র নেতারা ব্যবহার করতেন তাদের ইচ্ছে মতো। আর এদিন সেই লাইব্রেরিগুলি থেকে ছাত্র ছাত্রীরাই উদ্ধার করলো মদের বোতল সহ বিভিন্ন নেশার দ্রব্য এবং ব্যবহৃত, অব্যবহৃত গর্ভ নিরোধক।
৭এ নিউজ ডেস্ক: কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের (Surendranath College) পর এবার উত্তর ২৪ পরগনার জেলা শহর বারাসত। সুরেন্দ্রনাথের মতো উইয়ে খাওয়া টাকা উদ্ধার না হলেও, এদিন বারাসত গভর্মেন্ট কলেজের (Barasat Government College) বিভিন্ন বিভাগের লাইব্রেরী গুলি খুলতেই যে দৃশ্য উঠে এলো চোখের সামনে, তা আর যাই হোক কলেজ সুলভ নয়। এই কলেজ নির্বাচনের আগে থেকেই চলে গেছিলো কেন্দ্রীয় বাহিনীর কব্জায়, তৈরী হয়েছিল DCRC, ৪টি বিধানসভার গণনাও হয়েছিল এই কলেজে। কিন্তু এই লাইব্রেরীগুলি কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার করার কথা নয়, বা পরিস্থিতিও সেরকমটা বলছে না। নির্বাচনে তৃণমূল কংগ্রেসের (TMC) পরাজয়ের আগে পর্যন্ত রাজ্যের অন্যান্য কলেজের মতোই বারাসত গভর্মেন্ট কলেজেও ছিল তৃণমূল ছাত্র পরিষদের একছত্র আধিপত্য। অভিযোগ সে সময়েই কলেজের লাইব্রেরী তৎকালীন ছাত্র নেতারা ব্যবহার করতেন তাদের ইচ্ছে মতো। আর এদিন সেই লাইব্রেরিগুলি থেকে ছাত্র-ছাত্রীরাই উদ্ধার করলো মদের বোতল সহ বিভিন্ন নেশার দ্রব্য এবং ব্যবহৃত, অব্যবহৃত গর্ভ নিরোধক। দেখা যায় একাধিক বেঞ্চ জুড়ে ব্যবস্থা করা হয়েছিল শোবার। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে ছাত্র-ছাত্রী মহলে। অভিযোগ ওঠে টিএমসিপি নেতা কর্মীদের বিরুদ্ধেই, যারা কলেজ খোলার আগে পর্যন্ত, যাকে বলে “রাজ” করেছে কলেজ জুড়ে। এদিন কলেজের ভিতর থেকে যে সমস্ত জিনিসপত্র তারা উদ্ধার করেছেন, সেগুলি কলেজের মধ্যে কি ভাবে এলো তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন ABVP`র নেতা প্রীতম পাঠক, তার অভিযোগ,”ক`য়েক জন TMCP`র নেতার মদতে কলেজে তৈরী হয়েছিল সমাজবিরোধীদের একটি নেক্সাস।”
অন্য দিকে কলেজ কর্তৃপক্ষ বিষয়টি কেন্দ্রীয় বাহিনীর কাঁধে চাপিয়ে লঘু করে দিতে চাইছেন, কলেজের প্রিন্সিপ্যাল ডক্টর শান্তনু চক্রবর্তী জানান, এই কলেজ নির্বাচনের আগে থেকেই চলে গেছিলো কেন্দ্রীয় বাহিনীর কব্জায়, তৈরী হয়েছিল DCRC, তারা সবে কলেজের চাবি হাতে পেয়েছেন, কোথায় কি অবস্থা হয়ে রয়েছে সেটা এখনও দেখা সম্ভব হয়নি।
নির্বাচনের সময়ে বিভিন্ন স্কুলে, কলেজ ভবনে কেন্দ্রীয় বাহিনী থাকে ঠিকই, কিন্তু বারাসত গভর্মেন্ট কলেজের মতো এমন মারাত্মক অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর উপরে ওঠেনি কোথাও। ঘটনাটির বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হয়েছে বলে সর্বশেষ খবর।



