তীর্থঙ্করের জেল যাত্রায় ডিম বৃষ্টির পরেই উচ্ছাসে ভাসলো বিজেপি
তীর্থঙ্করের জেল যাত্রায় ডিম বৃষ্টির পরেই উচ্ছাসে ভাসলো বিজেপি, ইর্থঙ্করের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা

নিজস্ব সংবাদদাতা : গত ৪ঠা মে নির্বাচনের ফল ঘোষণার দিনেও পানিহাটির বিজেপি কর্মীদের এতো উৎসাহ দেখা যায় নি, যেটা আজ দেখা গেলো খড়দহ থানার সামনে। উপলক্ষ, পানিহাটীর ৫বারের বিধায়ক নির্মল ঘোষের ছেলে এবং ২০২৬এর নির্বাচনে পানিহাটীর তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ ওরফে পুচির গ্রেপ্তার হওয়া। ২০২১ সালে বিধানসভা ভোটার সময় বিজেপি নেতা জয় সাহার বাড়িতে সশস্ত্র হামলার অভিযোগের তদন্ত শুরু হতেই গা ঢাকা দিয়েছিলো তীর্থঙ্কর। আর রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিনেশ্বরের একটি অতিথিশালা থেকে তীর্থঙ্করকে গ্রেপ্তার করে খড়দহ থানায় নিয়ে আসার খবর রটে যেতেই শ`য়ে শ`য়ে বিজেপি কর্মী সমর্থক ঢাক ঢোল এবং ডিম হাতে নিয়ে হাজির হয়ে যায় থানার সামনে, আর ধৃত তীর্থঙ্করকে আদালতে নিয়ে যাবার জন্য বার করতেই শুরু হয়ে যায় বর্তমানে অতি পরিচিত কিন্তু আদালতের রায়ে নিষিদ্ধ “ডিম্ থেরাপী ” ,সেই সময় বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন।
বিজেপি নেতা জয় সাহার ভাষায় এই দিনটার জন্য বহু দিন ধরে অপেক্ষায় ছিল পানিহাটীর বাসিন্দারা, তীর্থঙ্করের গ্রেপ্তারীর পর আজ থেকে পানিহাটীতে ভয়মুক্ত নতুন ভোর হলো, তবে তাদের মিশন শেষ হবে নির্মল ঘোষ গ্রেপ্তার হবার পরেই। আর এক বিজেপি সমর্থক উচ্ছাসে ভেসে জানালেন আজ থেকে শুরু হলো পানিহাটীর মানুষের জয়।
তীর্থঙ্করের গ্রেপ্তারীর খবর পেয়ে পানিহাটীর বিধায়ক রত্না দেবনাথ জানালেন “পাপের শাস্তি পাওয়া সবে শুরু হলো, এরপর নির্মল ঘোষ সহ তার সঙ্গী সাথীদের গ্রেপ্তারীর পালা।
ধৃত তীর্থঙ্করকে আদালতে পেশ করে তদন্তের স্বার্থে তাকে নিজেদের হেপাজতে নেবার আর্জি জানিয়েছে পুলিশ। এক দিকে তীর্থঙ্কর গ্রেপ্তার এবং নির্মল ঘোষের অজ্ঞাতবাস, এই জোড়া ঘটনায় পানিহাটির সবচাইতে জমজমাট ঘোষ বাড়িতে এখন স্মশানের নিরাবতা অন্য দিকে পানিহাটী জুড়ে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছাস, সময় যে মানুষের সবচাইতে বড় শিক্ষক, এই ছবি বোধ হয় তারই প্রমান।



