কলকাতা

সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন ছেলে মদন-পুত্র শুভরূপ, পুর নিয়োগ দুর্নীতি মামলায় চাপে মদনের পরিবার

কামারহাটি পৌরসভার ১২৫ জনের নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে তদন্তে গতি। ইডির তলবে সিজিও কমপ্লেক্সে শুভরূপ মিত্র, ২৯ জুলাই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে তৃণমূল বিধায়ক মদন মিত্রকেও।

নিজস্ব সংবাদদাতা : পুর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্ত চলাকালীন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির ডাকে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে উপস্থিত হলেন মদন মিত্রের পুত্র শুভরূপ মিত্র। পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের কেন্দ্রবিন্দুতে এখন রয়েছে মদন মিত্রের পরিবার। এই নিয়োগ দুর্নীতির গভীরে পৌঁছাতে ইডি মূলত মদনের দুই পুত্র শুভরূপ ও স্বরূপ এবং তাঁর স্ত্রী অর্চনা মিত্রকে পৃথক পৃথক দিনে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। এই মামলার সূত্র ধরেই আগামী ২৯ জুলাই কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকেও তলব করা হয়েছে।
নির্ধারিত সময় অনুযায়ী বুধবার সকালে একটি গুরুত্বপূর্ণ ফাইল হাতে নিয়ে সিজিও কমপ্লেক্সে প্রবেশ করতে দেখা যায় শুভরূপ মিত্রকে।
ইডি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কামারহাটি পৌরসভায়  ১২৫ জনের চাকরি নিয়োগ দুর্নীতির মামলাটি তদন্ত করার উদ্দেশ্যে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, অর্থের বিনিময়ে বা ঘুষের বিনিময়ে কামারহাটি পৌরসভায় বিভিন্ন পদে চাকরি দেওয়ার যে অভিযোগ রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।
ইডি-র দাবি অনুযায়ী, কামারহাটী পৌরসভায় অন্তত ১২৫ জন ব্যক্তি নগদ অর্থ কিংবা সোনাদানা দেওয়ার বিনিময়ে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এই ঘটনার তদন্তের সূত্র ধরেই মদন মিত্রের নাম সামনে আসে। আর এই ঘটনার সত্যতা যাচাই করতে গত ১৩ জুন দক্ষিণেশ্বর থেকে শুরু করে ভবানীপুর পর্যন্ত মদন মিত্রের একাধিক ঠিকানায় ইডি তল্লাশি অভিযান চালিয়েছিল।
তদন্তকারী সংস্থা মদন মিত্রকেও জিজ্ঞাসাবাদ করেছে। পুরসভায় নিয়োগের প্রক্রিয়ার সময় কোনো ধরনের অবৈধ লেনদেন বা আর্থিক দুর্নীতি হয়েছিল কি না, তা অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। এই কারণেই মদনের দুই পুত্র এবং তাঁর স্ত্রীকে প্রয়োজনীয় ব্যাঙ্ক সংক্রান্ত নথি ও নথিপত্র নিয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
উল্লেখ্য যে, গত সপ্তাহেই যখন ইডি মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলেকে তলব করে সমন পাঠায়, ঠিক তার পরপরই তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের ‘ঋতব্রত শিবিরে’ যোগ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *