কলকাতা

চলন্ত রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকান্ড,ভস্মীভূত ২টি কামরা

ভোরবেলায় দিল্লীগামী চলন্ত রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকান্ড,ভস্মীভূত ২টি কোচ,যাত্রীদের নিরাপদে উদ্ধার

নিজস্ব সংবাদদাতা : রবিবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে। ভারতীয় রেল সূত্রে জানা গেছে, কোটা রেল ডিভিশনের লুনি এবং আলট রেলস্টেশনের মাঝে কেরলের তিরুঅনন্তপুরম থেকে দিল্লিগামী চলন্ত রাজধানী এক্সপ্রেসের বি ১ কোচে আগুন ধরে যায়। দ্রুত সেই আগুন আরও একটি কামরায় ছড়িয়ে পড়ে। রেল সূত্রে আরও জানা গেছে, রাজধানী এক্সপ্রেসের বি ১ কোচে থেকে প্রথমে ধোঁয়া বার হচ্ছে দেখতে পাওয়া মাত্রই ট্রেনের গার্ড লোকো পাইলটকে সতর্ক করার পরই চালক ট্রেনটিকে থামিয়ে দেন। ট্রেনের কামরায় দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। দূর থেকেও আগুনের লেলিহান শিক্ষা এবং কালো ধোয়া দেখতে পাওয়া যায়। ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটায় বেশীরভাগ যাত্রীই তখন ঘুমন্ত অবস্থায় ছিলেন। কামরায় আগুন লেগেছে যুঝতে পৰ মাত্রই আতংকে শিকার চ্যাঁচামেচি এবং হুড়োহুড়ি পরে যায় যাত্রীদের মধ্যে। তবে,রেলকর্মীদের তৎপরতায় বি-১ কোচে থাকা প্রায় ৬৮ জন যাত্রী সহ পাশের কোচে থাকা সব যাত্রীকে দ্রুত উদ্ধার করে ট্রেনের অন্যান্য নিরাপদ কোচে সরিয়ে নেওয়া সম্ভব হয়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, দু’টি কামরা ভস্মীভূত হয়ে গিয়েছে। সঠিক সময়ে আগুন লাগার বিষয়টি রেলকর্মীদের নজরে না এলে বহু প্রাণহানির ঘটনা ঘটতে পারতো। তবে,ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে ২ কামড়াই। শার্ট সার্কিট নাকি অন্য কোনো কারণ, ঠিক কি কারনে এহেন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *