কলকাতা

তৃণমূল থেকে বহিস্কৃত হলেন ২ বিধায়ক, ঋতব্রত ও সন্দীপন

দলবিরোধী কাজের অভিযোগে ২ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে বহিষ্কার করলো তৃণমূল,নেপথ্যে বিধানসভার সই জাল কাণ্ড

নিজস্ব সংবাদদাতা : বিধানসভার সই জাল কাণ্ডে দলবিরোধী কাজের অভিযোগে ২ বিধায়ককে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। তারা হলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহা। তৃণমূল সূত্রে জানা গেছে, দলের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকে সহ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে। সোমবার দুপুরে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে বিধানসভার সই জাল-কাণ্ড প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান,তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাই এই ঘটনা নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছিলেন স্পিকারকে। সেই অভিযোগের ভিত্তিতেই হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই সঙ্গে পুলিশমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী এই ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দেন। বিধানসভার ‘সই জাল-কাণ্ড’ নিয়ে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের অব্যাহতি পরেই তৃণমূলের ২ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে দলের তরফে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বহিস্কৃত ২ বিধায়ক ঋতব্রত এবং সন্দীপনেরই বিধানসভার সদস্যপদ আপাতত থেকে যাচ্ছে। কিন্তু তৃণমূলের বিধায়ক হিসেবে তারা পরিচিতি পাবেন না। বহিস্কৃত হবার পর এন্টালির বিধায়ক সন্দীপন সাহা জানান, তারা জানতেনই না, একটা হাজিরা খাতার সইকে প্রস্তাবের সই বলে চালানো হবে। পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন ক্ষত্রে দুর্নীতির অভিযোগ তোলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানান, আগামী দিনে তৃণমূলের বিভিন্ন দুর্নীতির বিষয়ে রাজ্য সরকারকে সাহায্য করে সেগুলির তদন্ত চাইবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *