পশ্চিমবঙ্গ

নবদ্বীপে ক্লাব থেকে রাশিকৃত ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার পৌরপ্রধান,চেয়ারম্যানকে জুতো ক্ষুব্ধ জনতার !

এলাকাবাসীর অভিযোগ বিমানকৃষ্ণ সাহার নির্দেশেই সরকারি অর্থে বরাদ্দ হওয়া ত্রাণ সামগ্রী সাধারণের মাঝে না বিলিয়ে ক্লাব ঘরে মজুত করে রাখা হয়। সূত্রের খবর, ক্লাবের প্রায় ১০ টি ঘরে ওই সব ত্রাণ সামগ্ৰী রাখা ছিল। আর ক্লাব ঘরে হানা দেবার বেশ কয়েক ঘন্টা পর ঘাসফুল শিবিরের পৌরপ্রতিনিধির বাড়িতে হাজির হন উর্দিধারীরা।

৭এ নিউজ ডেস্ক: বঙ্গে পালাবদল হতেই একের পর তৃণমূল(TMC) নেতা বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন। এবার সেই তালিকায় জুড়লো নবদ্বীপ পৌরসভার (Nabadwip Municipality) চেয়ারম্যান তথা তৃণমূল কাউন্সিলর বিমানকৃষ্ণ সাহার নামও। স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে এদিন রাতে আচমকাই তাঁর ফ্ল্যাট সংলগ্ন একটি ক্লাবে হানা দেয় নবদ্বীপ থানার পুলিশ বাহিনী। উদ্ধার হয় বহু ত্রাণ সামগ্রী এবং শাড়ি। এলাকাবাসীর অভিযোগ বিমানকৃষ্ণ সাহার নির্দেশেই সরকারি অর্থে বরাদ্দ হওয়া ত্রাণ সামগ্রী সাধারণের মাঝে না বিলিয়ে ক্লাব ঘরে মজুত করে রাখা হয়। সূত্রের খবর, ক্লাবের প্রায় ১০ টি ঘরে ওই সব ত্রাণ সামগ্ৰী রাখা ছিল। আর ক্লাব ঘরে হানা দেবার বেশ কয়েক ঘন্টা পর ঘাসফুল শিবিরের পৌরপ্রতিনিধির বাড়িতে হাজির হন উর্দিধারীরা।বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী মজুত করে রাখার অভিযোগে রাতেই তাঁকে থানায় নিয়ে যায় নবদ্বীপ থানার বিশাল পুলিশবাহিনী। আর ত্রাণ সামগ্রী আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানকে থানায় নিয়ে যাবার সময় তাঁকে উদ্দেশ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ জনতা। সেই সঙ্গে তাঁকে লক্ষ্য করে মুহুর্মুহ ছোড়া হয় জলের বোতল এবং জুতোও। এদিন সকালে গ্রেপ্তার করা হয়েছে বিমানকৃষ্ণ সাহাকে।যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি। প্রসঙ্গত সাম্প্রতিক কালে রাজ্যের একাধিক তৃণমূল নেতা-নেত্রীদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ত্রাণ সামগ্রী। এবার নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যানের বাড়ির নিকটবর্তী ক্লাব থেকে উদ্ধার হলো রাশি রাশি ত্রাণ সামগ্রী। সেই সঙ্গে প্রবল জনরোষের মুখেও পড়লেন অভিযুক্ত পৌরপ্রধান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *