বিনোদন

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী – ইউভান, স্বস্তির নিঃশ্বাস চক্রবর্তী পরিবারে

ছেলের অবদারেই কাজের ফাঁকে মা-ছেলে বেরিয়ে পড়েছিলেন দুবাই সফরে। যাওয়ার আগে কিচ্ছুটি টের পাওয়া যায়নি, দুবাইয়ে বিমানবন্দরে পা রাখা মাত্রই অভিনেত্রী বুঝতে পারেন কোনো সমস্যা হয়েছে, তারপর থেকেই যুদ্ধের আবহে দ্রুতই বদলে যেতে থাকে দুবাইয়ের চেনা জীবনটা। সেই থেকেই দেশে ফেরার চেষ্টা চালাচ্ছিলেন শুভশ্রী, কিন্তু আকাশপথ বন্ধ থাকায় তা হয়নি, হোটেলবন্দী হয়ে উদ্বেগের মধ্যে সময় কাটাচ্ছিলেন মা - ছেলে। 

টালবাহানার পর অবশেষে দেশে ফেরা। আজ সকালের ফ্লাইটে মুম্বাই পৌঁছলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও তার পুত্র ইউভান চক্রবর্তী। জানা গেছে, দুপুরের কলকাতাগামী বিমানে মা – ছেলে ফিরবেন শহরে। বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইরানকে ঘিরে ইজ়রায়েল ও আমেরিকার সামরিক পদক্ষেপের জেরে অস্থির গোটা অঞ্চল। দুবাইয়ে ড্রোন হামলার বেশকিছু ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ( সব ছবির সত্যতা যাচাই করেনি ৭এ নিউজ ডট কম) , এই যুদ্ধ পরিস্থিতিতে উত্তেজনা ক্রমশই বাড়ছে আর তারই প্রভাব পড়েছে বিমান চলাচলে। বহু ভারতীয় পর্যটকের সাথেই দুবাইয়ে ঘুরতে গিয়ে ছেলেকে নিয়ে আটকে পড়েছিলেন শুভশ্রী।

অভিনেত্রীর স্বামী বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছিলেন, ছেলের অবদারেই কাজের ফাঁকে মা-ছেলে বেরিয়ে পড়েছিলেন দুবাই সফরে। যাওয়ার আগে কিচ্ছুটি টের পাওয়া যায়নি, দুবাইয়ে বিমানবন্দরে পা রাখা মাত্রই অভিনেত্রী বুঝতে পারেন কোনো সমস্যা হয়েছে, তারপর থেকেই যুদ্ধের আবহে দ্রুতই বদলে যেতে থাকে দুবাইয়ের চেনা জীবনটা। সেই থেকেই দেশে ফেরার চেষ্টা চালাচ্ছিলেন শুভশ্রী, কিন্তু আকাশপথ বন্ধ থাকায় তা হয়নি, হোটেলবন্দী হয়ে উদ্বেগের মধ্যে সময় কাটাচ্ছিলেন মা – ছেলে।

তবে এবার শেষ পর্যন্ত ঘরে ফিরছেন শুভশ্রী – ইউভান। পরিবার সূত্রে জানা গিয়েছে, এর আগের একটি ফ্লাইটে ফেরার কথা ছিল তাদের সেটিও বাতিল হওয়ার পরে আজ সকালের মুম্বাইগামী ফ্লাইটে ফিরেছেন তারা, এরপর দুপুরের ফ্লাইট ধরে ঘরের মেয়ে সপুত্র ঘরে ফিরবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *