news

এনআরএসের CCU-তে চাঙড় ভেঙে বিপত্তি !

, এদিন সকালে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বিভাগের ছয় তলায় ছাদের চাঙড় ভেঙে পরে। তখন ওই মুহূর্তে সিসিইউ বিভাগে চিকিৎসাধীন ছিলেন ১২ জন রোগী, তারা বরাতজোরে বেঁচে যান বলেই খবর।

সরকারি হাসপাতালে চিকিৎসা এবং স্বয়ং মৃত্যুর মুখে গিয়ে দাঁড়ানো এই দুটি কথা যেন এই মুহূর্তে সমার্থক হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে। আরজিকর হাসপাতালের লিফ্ট কাণ্ড, শৌচালয় কান্ড মিটতে না মিটতে এবার শিরোনামে কলকাতার অন্যতম শ্রেষ্ঠ সরকারি হাসপাতাল এনআরএস। এবার এনআরএস হাসপাতালের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিসিইউ  বিভাগের ছাদের চাঙড় ভেঙে বিপত্তি। হাসপাতাল সূত্রে পাওয়া খবর, এদিন সকালে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বিভাগের ছয় তলায় ছাদের চাঙড় ভেঙে পরে। তখন ওই মুহূর্তে সিসিইউ বিভাগে চিকিৎসাধীন ছিলেন ১২ জন রোগী, তারা বরাতজোরে বেঁচে যান বলেই খবর। ইতিমধ্যেই সিসিইউ-তে চিকিৎসাধীন ১২ জন রোগীকে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। আর এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে আতঙ্ক।

 

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *