পশ্চিমবঙ্গভিডিও

রক্ত নিশান উড়িয়ে ফের কলতানে সমর্থনে জনজোয়ার পানিহাটীতে

সুজন চক্রবর্তী, রবিন দেব, চন্দন সেন,বাদশা মৈত্রের উপস্থিতিতে আবারো কলতানের সমর্থনে মেগা প্রচারে জনজোয়ার পানিহাটীতে

নিজস্ব সংবাদদাতা: মেগা প্রচারে আবারো ঝড় তুললেন পানিহাটীর সিপিআইএম (CPIM) প্রার্থী কলতান দাশগুপ্ত (Kalatan Dasgupta)। গত ২৯শে মার্চ সতীর্থ শতরূপ ঘোষ ( Shatarup Ghosh) এবং সৃজন ভট্টাচার্য্যের ( Srijan Bhattacharya)উপস্থিতিতে মেগা প্রচারে পানিহাটীর বুকে লাল ঝড় বয়ে গিয়েছিলো বহু বছর পর। আর এদিন কলতানের সমর্থনে পানিহাটীতে ফের মেগা প্রচারে অংশ নিলেন বাম শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে অভিনয় জগতের বাম মনস্ক শিল্পীরাও। লাল পতাকা উড়িয়ে তুমুল উচ্ছসিত বিপুল কর্মী-সমর্থকদের স্লোগানে মুখরিত এদিনের কলতান দাসগুপ্তের মেগা প্রচার শুরু হয় ঘোলা (Ghola) পুরোনো পোস্ট অফিস এলাকা থেকে। হুড খোলা গাড়ীতে কলতানের সাথে উপস্থিত ছিলেন বর্ষীয়ান বাম নেতা, প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী( Sujan Chakraborty), রবীন দেব। পাশাপাশি আরো একটি গাড়ীতে করে পানিহাটীবাসীর উদ্দেশ্যে কলতানে সমর্থনে প্রচারে সামিল হতে দেখা যায় বিশিষ্ট অভিনেতা চন্দন সেন (Chandan Sen), বিমল চক্রবর্তী, বাদশা মৈত্র (Badshah Moitra), দীপাঞ্জন ভট্টাচার্য্য প্রমুখরা।

 

আর দীর্ঘ কয়েক বছর পর ২৬`র বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এদিনও রক্ত পতাকা হাতে জনজোয়ার দেখলো পানিহাটীর মানুষ। বর্ণাঢ্য এই মিছিলে হাঁটতে হাঁটতে বিশাল দলীয় পতাকা হাতে নিয়ে কলতানের সমর্থনে গলা ফাটালেন নারী-পুরুষ নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা। উল্লেখ্য, এদিনের মেগা প্রচারে কলতানের সমর্থনে বাম কর্মী-সমর্থকদের সাথে পা মিলিয়ে পথ হাঁটতে দেখা গেলো তার স্ত্রী শুভেচ্ছাকেও। আর মিছিলে চলতে চলতেই গভীর প্রত্যয়ের সাথে পানিহাটীতে প্রার্থী কলতান দাশগুপ্তের জয়ী হবার বিষয়ে নিশ্চয়তা প্রকাশ করলেন যুব থেকে প্রবীণ সব বয়সী সমর্থকেরাই। বর্ণাঢ্য এই মিছিলটি আগরপাড়ার বিভিন্ন পথ পরিক্রমা করে বি টি রোডের তেঁতুলতলা মোড়ে এসে শেষ হয়। সেখানেও কর্মী-সমর্থকের পাশাপাশি সাধারণ মানুষের উপচে পড়া ভীড়ও ছিল নজরকাড়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *