কলকাতা

নির্বাচনী প্রচারে পানিহাটীতে আসছেন প্রধানমন্ত্রী

ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী, আগামী ২৪ শে এপ্রিল পানিহাটীতে নির্বাচনী প্রচারে আসছেন নরেন্দ্র মোদী

নিজস্ব সংবাদদাতা : ২৬`র বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলার মসনদ দখলে মরিয়া গেরুয়া শিবির। প্রার্থী সহ বাংলার নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের উৎসাহিত করতে ইতিমধ্যেই একাধিকবার বঙ্গ সফরে এসেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবারের বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ন কেন্দ্র হলো পানিহাটী বিধানসভা কেন্দ্র। কারন, তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত এই কেন্দ্রে এবার আর আর জি করের নির্যাতিতার মা রত্না দেবনাথকে প্রার্থী করে মাস্টারস্ট্রোক দিয়েছে পদ্ম শিবির। সেই পানিহাটী কেন্দ্রেই এবার নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৪ শে এপ্রিল পানিহাটী বিধানসভার বিজেপি প্রার্থী রত্না দেবনাথ ও খড়দহ বিধানসভার বিজেপি প্রার্থী কল্যাণ চক্রবর্তীর সমর্থনে পানিহাটীতে সভা করবেন নরেন্দ্র মোদী। তাঁর সেই সভায় আসার জন্য হেলিপ্যাড তৈরী করা হবে সোদপুরে ইস্টবেঙ্গল ব্যায়াম সমিতির মাঠে। আর পানিহাটীতে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী আসার আগে এদিন সেই মাঠ পরিদর্শনে এলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অমিত কুমার সিং সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। গোটা মাঠ ঘুরে দেখলেন নগরপাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *