পশ্চিমবঙ্গ

ভোট যুদ্ধে দুষ্কৃতীদের উদ্ধত বেওনেট ভাঙতে তৈরী দীপ্সিতা

ভোট যুদ্ধে যে দুষ্কৃতীদের উদ্ধত বেওনেট তাকে ভাঙতে হবে সেটা জেনেই তিনি প্রতিদিন মিলিত হচ্ছেন হাজার হাজার মানুষের সঙ্গে, পাচ্ছেন বিপুল সাড়াও।আর প্রচারের মাঝে তিনি জানালেন "পৌরসভা কার্যত তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে, তাই বামেরা কাজ করবে সাধারণ মানুষকে সাথে নিয়ে।"

নিজস্ব সংবাদদাতা: দলের সহকর্মী, বন্ধু, এবং বামেদের জেন জি র অন্যতম জনপ্রিয় মুখ সৃজন ভট্টাচার্য (Srijan Bhattachrya) লিখেছেন “ঝান্ডার রং যদি ফিকে হয়…রক্তে রাঙিয়ে নিও কমরেড….আগামীর রাজপথ তোমাদের…. ভেঙে দাও উদ্ধত বেওনেট… ভেঙে দাও শাসকের ব্যারিকেড”, আর সেই কথাগুলিকেই যেন মন্ত্র হিসেবে সামনে নিয়ে ২০২৬ এর বিধানসভা নির্বাচনে (Assembly Election) উত্তর দমদম (Dumdum Uttar) আসনে তৃণমূলের (TMC) হেভি ওয়েট প্রার্থী, বিদায়ী সরকারের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya) বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন SFI এর সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক দীপ্সিতা ধর (Dipsita Dhar)। ভূগোলের ছাত্রী হিসেবে এখন তার নাম দেশ ছাড়িয়ে বিদেশেও, তাই উত্তর দমদমের ভূগোলটা বুঝতে তার সময় লাগেনি, ঠিক তেমনই তিনি ধরে ফেলেছেন এই কেন্দ্রের রাজনৈতিক ইতিহাসটাও, যেটা অব্যশই বামেদের (CPIM) অনুকূল। কারণ বিধানসভা হিসেবে উত্তর দমদম ২০১১ সালে তৈরী হলেও উত্তর দমদম পৌরসভা কিন্তু স্থাপন হয়েছিল স্বাধীনতার বহু আগে ১৮৭০ সালে, এবং স্বাধীনতার পরের ইতিহাস বলছে, এই পৌরাঞ্চলের মানুষ বেশীরভাগ সময়ে বামপন্থীদের পাশে থেকেছে। এমনকি ২০১১ সালের পরেও ২০১৬ সালে এ আসন জয়ী করেছিল বাম প্রার্থীকেই, এবং পৌরবোর্ডে এখনও বাম প্রতিনিধি রয়েছেন। পরিবেশ অনুকূল, কিন্তু পরিস্থিতি আতঙ্কের, এই অভিযোগ এখানে প্রার্থী হবার সময়তেই জানতেন দীপ্সিতা। তাই ভোট যুদ্ধে যে দুষ্কৃতীদের উদ্ধত বেওনেট তাকে ভাঙতে হবে সেটা জেনেই তিনি প্রতিদিন মিলিত হচ্ছেন হাজার হাজার মানুষের সঙ্গে, পাচ্ছেন বিপুল সাড়াও।আর প্রচারের মাঝে তিনি জানালেন “পৌরসভা কার্যত তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে, তাই বামেরা কাজ করবে সাধারণ মানুষকে সাথে নিয়ে।”

ব্যারাকপুর মহকুমা, বিশেষ করে দমদম সংসদীয় এলাকার একাধিক আসনে এবার জয়ের স্বপ্ন দেখছেন বাম কর্মী সমর্থকেরা, সেখানে যেমন উত্তর দমদম রয়েছে, রয়েছে কামারহাটী, বরানগর,পানিহাটীও। এখন দেখার শুন্য থেকে বামেদের বিজয় কেতন ওড়াতে পারেন কি না দীপ্সিতারা?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *