পশ্চিমবঙ্গ

” তৃণমূলকে মূল সমতে উপড়ে ফেলবো” – প্রত্যয়ী অভয়ার মা

গরমের তীব্র দাবদাহকে উপেক্ষা করে যৌথভাবে জনসংযোগ সারলেন খড়দহের বিজেপি প্রার্থী কল্যাণ চক্রবর্তী এবং পানিহাটীর পদ্ম প্রার্থী রত্না দেবনাথ। পার্থপুর বাজার থেকে এদিনের টোটো ৱ্যালি শুরু হয়ে শেষ হয় রাসমণি মোড়ে। আর সেই প্রচার কর্মসূচির মাঝেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কল্যাণ চক্রবর্তীর স্পষ্ট জবাব- খড়দহে এবার বিজেপিই আসবে।

৭এ নিউজ ডেস্ক: আগামী ২৯ শে এপ্রিল বঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণ রয়েছে। মোট ১৪২ টি আসনে সেদিন ভোট হবে। আর তার আগে শেষবেলার নির্বাচনী প্রচারে ( Election 2026) খামতি রাখতে নারাজ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এদিন তেমনি গরমের তীব্র দাবদাহকে উপেক্ষা করে যৌথভাবে জনসংযোগ সারলেন খড়দহের (khardaha) বিজেপি (BJP) প্রার্থী কল্যাণ চক্রবর্তী এবং পানিহাটীর (Panihati) পদ্ম প্রার্থী রত্না দেবনাথ। পার্থপুর বাজার থেকে এদিনের টোটো ৱ্যালি শুরু হয়ে শেষ হয় রাসমণি মোড়ে। আর সেই প্রচার কর্মসূচির মাঝেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কল্যাণ চক্রবর্তীর স্পষ্ট জবাব- খড়দহে এবার বিজেপিই আসবে। সেই সঙ্গে কাটমানি ও সিন্ডিকেটরাজ নিয়ে ঘাসফুল শিবিরকে কটাক্ষ করে বললেন- ” তৃণমূল কংগ্রেসে কোনো ভালো মানুষ নেই।দলটি কেবলমাত্র একটি কঙ্কালে পরিণত হয়েছে।বাহুবলী, কাটমানিরাজ, সিন্ডিকেটরাজ যারা চালায়, যারা ধমক-চমক দেয় তারাই এখন দলে আছে।” অন্যদিকে অভয়ার মা জানালেন আগামী ৪ তারিখের পর আরজিকরের ফাইল খোলা হবে – পানিহাটীতে প্রচারে এসে তাঁকে এমনটাই আশ্বাস  দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে নিজের জয়ের বিষয়ে প্রত্যয়ী পানিহাটীর বিজেপি প্রার্থী জানালেন- “তৃণমূলকে মূল থেকে উপড়ে ফেলবো।” খড়দহ ও পানিহাটীতে আগামী ৪ ঠা মে শেষ হাসি কার মুখে থাকে সেটাই এখন দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *