পশ্চিমবঙ্গ

কেমন ছিল ভোটের পানিহাটী? এখনই বা কেমন চিত্র এই হাইভোল্টেজ কেন্দ্রের ?

ভোটের পর কিন্তু গোটা রাজ্যের পাশাপাশি পানিহাটীও ফিরেছে পুরোনো ছন্দে। নেই নির্বাচনী প্রচারের কোলাহল, প্রার্থীদের ভোট প্রার্থনার ব্যস্ততা, পথসভার জন্য মঞ্চ বাধার প্রস্তুতি। একা কুম্ভ রক্ষা করার মতো রাস্তায় রাস্তায় ভোটের হাওয়া জানান দিচ্ছে নানান দলের পতাকা। ৪ঠা মে কার মুখে থাকবে যুদ্ধ জয়ের হাসি ? প্রত্যয়ী রাম-বাম-ডান সকলেই। তবে যেকোনো একজনই বসবেন পানিহাটীর মসনদে। সেই সঙ্গে পানিহাটী আসন নিয়ে বিশ্লেষণে ব্যস্ত সমস্ত দলের শীর্ষ নেতৃত্বরাও- এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।

৭এ নিউজ ডেস্ক: বঙ্গে শেষ হয়েছে ২০২৬’র বিধানসভা নির্বাচন (Election 2026)। ফল ঘোষণার অপেক্ষায় রাম-বাম-ডান সবপক্ষই। সারা রাজ্যের পাশাপাশি ৪ তারিখের দিকে তাকিয়ে পানিহাটীর (Panihati) প্রার্থীরাও। তবে গতকাল ভোটের পানিহাটীর সামগ্রিক চিত্রটা কেমন ছিল ? আর ভোট পরবর্তী ছবিটাই বা ঠিক কি ? পানিহাটীতে মোটের উপর শান্তিপূর্ণ নির্বাচন হলেও প্রকাশ্যে এসেছিলো গুটিকতক অশান্তির খবর। এদিন সকাল থেকেই এই বিধানসভা কেন্দ্রের বুথে বুথে ঘুরেছেন সিপিআইএম (CPIM) প্রার্থী কলতান দাশগুপ্ত (Kalatan Dasgupta)। পিছিয়ে থাকেননি ঘাসফুলের তীর্থঙ্কর ঘোষ (Tirthankar Ghosh) এবং পদ্ম শিবিরের রত্না দেবনাথ (Ratna Debnath)। তবে এই বুথ পরিদর্শনের মাঝেই বিক্ষোভের মুখে পড়তে হয় বিজেপি (BJP) প্রার্থীকে। অভিযোগ, পানিহাটী পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডে আগরপাড়া (Agarpara) নিউ আদর্শনগর এলাকায় অভয়ার মায়ের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল (TMC) কর্মীরা। ওঠে ‘গো-ব্যাক’ এবং ‘জয় বাংলা’ স্লোগান। ক্রমেই চড়তে থাকে উত্তেজনার পারদ। দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে চলে জোর-তর্কাতর্কি। তবে পরবর্তীতে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ আধিকারিকদের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এরপর বেলা বাড়তে উত্তেজনা ছড়ায় ৪ নম্বর ওয়ার্ডে। অতর্কিতে হামলা চালিয়ে তৃণমূলের ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। তবে এই বিক্ষিপ্ত অশান্তি ছাড়া এক অবাধ এবং সামগ্রিকভাবে হিংসামুক্ত ভোটের সাক্ষী থেকেছে পানিহাটীবাসী। আর ভোটের পর কিন্তু গোটা রাজ্যের পাশাপাশি পানিহাটীও ফিরেছে পুরোনো ছন্দে। নেই নির্বাচনী প্রচারের কোলাহল, প্রার্থীদের ভোট প্রার্থনার ব্যস্ততা, পথসভার জন্য মঞ্চ বাধার প্রস্তুতি। একা কুম্ভ রক্ষা করার মতো রাস্তায় রাস্তায় ভোটের হাওয়া জানান দিচ্ছে নানান দলের পতাকা। ৪ঠা মে কার মুখে থাকবে যুদ্ধ জয়ের হাসি ? প্রত্যয়ী রাম-বাম-ডান সকলেই। তবে যেকোনো একজনই বসবেন পানিহাটীর মসনদে। সেই সঙ্গে পানিহাটী আসন নিয়ে বিশ্লেষণে ব্যস্ত সমস্ত দলের শীর্ষ নেতৃত্বরাও- এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। ক্ষমতায় যেই আসুন না কেন আমাদের নজর থাকবে তাঁর প্রতিশ্রুতি পূরণের প্রচেষ্টার দিকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *