পশ্চিমবঙ্গ

সকাল থেকে নিজের নির্বাচনী কেন্দ্রের বুথ চষে ফেললেন মানস, সজলরা

রানগরের অলিতে গলিতে বিভিন্ন বুথে ঘুরছেন সেই বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সায়নদীপ মিত্র। ভোটকেন্দ্রে গিয়ে সেরেছেন পোলিং এজেন্টদের সঙ্গে কথাবার্তা। আর বুথ পরিদর্শনের মাঝেই তিনি জানালেন - গণতন্ত্রের উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন মানুষ।তবে দুষ্কৃতীরা যেন বেচাল চালতে না পারে তা নিশ্চিত করতে হবে কমিশন ও পুলিশ প্রশাসনকে। এসআইআরে যে হয়রানির শিকার হয়েছেন আমজনতা তার উত্তর তারা ভোটের লাইনে দাঁড়িয়ে দেবেন বলে আশাবাদী বাম প্রার্থী।

৭এ নিউজ ডেস্ক: বঙ্গে শেষ হয়েছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব (Election 2026)। সকাল থেকেই নিজেদের নির্বাচনী কেন্দ্রের বিভিন্ন বুথে বুথে ঘুরেছেন প্র্রার্থীরা। যেমন -উত্তর ২৪ পরগণার কামারহাটি (Kamarhati) বিধানসভা এলাকার বুথে বুথে গিয়েছেন ওই আসনের সিপিআইএম প্রার্থী মানস মুখার্জী। কথা বলেছেন তাঁর পোলিং এজেন্টদের সঙ্গে। আর বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লড়াকু বাম নেতা জানালেন মোটের ওপর শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। সেই সঙ্গে তাঁর সংযোজন কামারহাটির মানুষের কাছে ভোট উৎসব। তাই উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন মানুষ।আজ সকাল থেকেই উৎসবের মেজাজে ভোটবঙ্গ। রাজ্যের যে ৭ টি জেলায় আজ ভোটপর্ব রয়েছে সেই জেলাগুলিতে বিভিন্ন বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন। ব্যতিক্রম নয়, বরানগরও। সেখানে নানান ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে শান্তিপূর্ণভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন ভোটাররা। আর বরানগরের অলিতে গলিতে বিভিন্ন বুথে ঘুরছেন সেই বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম (CPIM) প্রার্থী সায়নদীপ মিত্র (Sayandeep Mitra)। ভোটকেন্দ্রে গিয়ে সেরেছেন পোলিং এজেন্টদের সঙ্গে কথাবার্তা। আর বুথ পরিদর্শনের মাঝেই তিনি জানালেন – গণতন্ত্রের উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন মানুষ।তবে দুষ্কৃতীরা যেন বেচাল চালতে না পারে তা নিশ্চিত করতে হবে কমিশন ও পুলিশ প্রশাসনকে। এসআইআরে যে হয়রানির শিকার হয়েছেন আমজনতা তার উত্তর তারা ভোটের লাইনে দাঁড়িয়ে দেবেন বলে আশাবাদী বাম প্রার্থী।অন্যদিকে ভোটের দিন খোশমেজাজে বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ। বুথ পরিদর্শনের মাঝে সজল জানালেন- গেরুয়া ঝড় উঠে গিয়েছে। প্রসঙ্গত, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই ইতিমধ্যেই ভোটবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কোথাও ঝমঝমে কোথায় ঝিরঝিরে- বৃষ্টিকে উপেক্ষা করেই ভোটদানে ব্যস্ত বঙ্গবাসী। আর সেই দুর্যোগের মধ্যে অন্যান্য আসনের মতো নির্বাচন চলছে বরানগরেও (Baranagar)। সেই বিধানসভা কেন্দ্রের বুথে বুথে ঘুরছেন পদ্ম প্রার্থী সজল ঘোষ (Sajal Ghosh)। বুথ পরিদর্শনের মাঝে তিনি জানালেন – ” ঠান্ডা ঠান্ডা কুল কুল, দিদি এবার ভোট এপ্রিল ফুল।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *