পশ্চিমবঙ্গ

পানিহাটীতে বিজেপি প্রার্থী রত্না দেবনাথকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের

ভোট শুরু হতেই, সকাল সকাল পানিহাটির আদর্শনগর এলাকায় বুথ পরিদর্শনে বেরিয়েছিলেন পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ, অভিযোগ, তখনই তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা তাঁর পথ অবরোধ করে বিক্ষোভ দেখান, তিনি বুথে পৌঁছানো মাত্রই তাঁর উদ্দেশ্যে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়,যার উত্তরে বিজেপি কর্মীরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন।

নিজস্ব সংবাদদাতা : বিভিন্ন বুথে দফায় দফায় বিজেপি প্রার্থী রত্না দেবনাথকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছে পানিহাটি।  চলতি বিধানসভা নির্বাচনে ‘হটসিট’ হলো পানিহাটি। আর ভোটের সকাল থেকেই তৃণমূল বনাম বিজেপির বাকযুদ্ধে উত্তপ্ত পানিহাটির একাধিক বুথ। ভোট শুরু হতেই, সকাল সকাল পানিহাটির আদর্শনগর এলাকায় বুথ পরিদর্শনে বেরিয়েছিলেন পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ, অভিযোগ, তখনই তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা তাঁর পথ অবরোধ করে বিক্ষোভ দেখান, তিনি বুথে পৌঁছানো মাত্রই তাঁর উদ্দেশ্যে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়,যার উত্তরে বিজেপি কর্মীরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন। ফলে স্বাভাবিকভাবেই মুহূর্তের মধ্যে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই দুই দলের বাকবিতণ্ডা ও স্লোগানের প্রতিযোগিতা ক্রমেই বাড়তে থাকলে, ঘটনার গুরুত্ব অনুধাবন করে সিআরপিএফ ও স্থানীয় পুলিশ আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে রত্না দেবী সাংবাদিকদের জানান, তিনি বুথে পৌঁছানো মাত্রই তাঁর উদ্দেশ্যে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়, তিনি শুধুমাত্র বুথ ভিসিট করতে গিয়েছিলেন, সেখানেই তাকে বাধা দেওয়া হয়। বিজেপির আরও অভিযোগ, ওই বুথে রত্না দেবনাথের নির্বাচনী এজেন্টকেও মারধর করার হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *