কলকাতা

প্রথম দফার থেকে সামান্যই পিছিয়ে দ্বিতীয় দফা! তিলোত্তমায় জোর কদমে চলছে ভোটগ্রহণ

প্রথম দফার থেকে সামান্য পিছিয়ে রয়েছে দ্বিতীয় দফার ভোটদানের হার। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে, গত ২৩শে এপ্রিল প্রথম দফার নির্বাচনে সকাল ৯ টা পর্যন্ত ভোটদানের হার ছিল ১৮.৭৬ শতাংশ, সেই জায়গায় দাঁড়িয়ে আজ দ্বিতীয় দফার নির্বাচনে ভোটদানের হার সামান্যই কম ( ১৮.৩৯ শতাংশ)।

নিজস্ব সংবাদদাতা : রাজ্যে শুরু হয়েছে দ্বিতীয় দফার নির্বাচন। সকাল ৯টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচনে ১৪২ টি আসনে ভোটদানের হার ১৮.৩৯ শতাংশ। নির্বাচন কমিশন তরফে পাওয়া খবর অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন পূর্ব বর্ধমান জেলায়। অন্যদিকে, দক্ষিণ কলকাতা জেলায় ভোটদানের হার এখনও পর্যন্ত সবচেয়ে কম বলে জানা যাচ্ছে।
প্রথম দফার থেকে সামান্য পিছিয়ে রয়েছে দ্বিতীয় দফার ভোটদানের হার। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে, গত ২৩শে এপ্রিল প্রথম দফার নির্বাচনে সকাল ৯ টা পর্যন্ত ভোটদানের হার ছিল ১৮.৭৬ শতাংশ, সেই জায়গায় দাঁড়িয়ে আজ দ্বিতীয় দফার নির্বাচনে ভোটদানের হার সামান্যই কম ( ১৮.৩৯ শতাংশ)।
তবে বারংবার কলকাতা সহ জেলারও প্রায় প্রত্যেকটি বুথেই সকাল থেকে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। বিশেষ করে কলকাতা মহানগরীর মতো এলাকাগুলোতে, যেখানে সাধারণত ভোটগ্রহণ শুরু হতে দেরি হয়, সেখানেও এবার সকাল থেকেই বিপুল সংখ্যক ভোটার ভোট দেওয়ার জন্য আসছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রথম ইনিংসে পিছিয়ে থাকলেও, দ্বিতীয় দফার ভোটগ্রহণের হার প্রথম দফাকেও ছাড়িয়ে যেতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *