কলকাতা

ভোট মিটতেই ফের বাড়লো গ্যাসের দাম!ঊর্ধ্বমুখী অটো এলপিজির দামও, চিন্তায় মধ্যবিত্তরাও

চলতি বছরে বিগত মাসগুলিতেও বেড়েছিল বাণিজ্যিক জ্বালানির দাম। জানুয়ারি মাসে ৪৯ টাকা ৫০ পয়সা, ফেব্রুয়ারিতে ৩১ টাকা, মার্চে ১১৪ টাকা ৫০ পয়সা এবং এপ্রিল মাসে ২১৮ টাকা বেড়েছিল সেই গ্যাসের দাম। এবার একধাক্কায় প্রায় হাজার টাকা বাড়লো কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের মূল্য। আপাতত ঘরোয়া রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকলেও রেহাই নেই মধ্যবিত্তদের।

৭এ নিউজ ডেস্ক: ভোট মিটতেই ফের বাড়লো গ্যাসের দাম। তবে গৃহস্থ নয়, এবারো ঊর্ধ্বমুখী বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (Commercial Gas Cylinder) দাম। কলকাতায় (Kolkata) এক ধাক্কায় ৯৯৪ টাকা বেড়েছে কমার্শিয়াল এলপিজি (LPG) সিলিন্ডারের দাম। সবমিলিয়ে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়ালো ৩২০২ টাকায়।প্রসঙ্গত, চলতি বছরে বিগত মাসগুলিতেও বেড়েছিল বাণিজ্যিক জ্বালানির দাম। জানুয়ারি মাসে ৪৯ টাকা ৫০ পয়সা, ফেব্রুয়ারিতে ৩১ টাকা, মার্চে ১১৪ টাকা ৫০ পয়সা এবং এপ্রিল মাসে ২১৮ টাকা বেড়েছিল সেই গ্যাসের দাম। এবার একধাক্কায় প্রায় হাজার টাকা বাড়লো কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের মূল্য। আপাতত ঘরোয়া রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকলেও রেহাই নেই মধ্যবিত্তদের।কারণ বিশেষজ্ঞদের মতে,বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির প্রভাব বিভিন্ন হোটেল,রেস্তোরাঁ ও রাস্তার খাবারের দোকানে পড়বে। যার জেরে বিপাকে পড়ে এই সব ক্ষেত্রের ব্যবসায়ীরা খাবারের দাম বাড়াতে পারেন। আর তখন স্বাভাবিকভাবেই বাইরের খাবার খেতে গিয়ে মধ্যবিত্তের পকেটে টান পড়ার আশঙ্কা তৈরী হচ্ছে। অন্যদিকে দাম বেড়েছে অটো এলপিজিরও। আজ থেকে অটোর জ্বালানির দাম লিটারপিছু বাড়লো ৬ টাকা ৪৪ পয়সা। চলতি বছরে জানুয়ারি থেকে ধাপে ধাপে বাড়ে অটো এলপিজির (Auto LPG) দাম। এপ্রিল মাস পর্যন্ত অটোর জ্বালানির দাম ছিল ৮২ টাকা ৯৬ পয়সা।আজ থেকে সেই দাম পৌঁছলো ৮৯ টাকা ৪০ পয়সায়।এক্ষেত্রেও নিত্যযাত্রীদের ওপর ঝুলছে অটোর ভাড়া বাড়ার খাঁড়া। সবমিলিয়ে ভোট মিটতেই চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *