কলকাতা

মোদির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শুভেন্দুর , শপথ নিলেন পাঁচ মন্ত্রীরাও

। বিজেপির অধীনে থাকা রাজ্যগুলোর একদল মুখ্যমন্ত্রীর অংশগ্রহণে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক নতুন ইতিহাস তৈরি করল বিজেপি। শুভেন্দু অধিকারীর সঙ্গে আজ তার মন্ত্রীসভার প্রথম পাঁচ সদস্য মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু মন্ত্রী হিসেবে শপথ নেন।

নিজস্ব সংবাদদাতা : ইতিহাসের সাক্ষী থাকলো বাংলা, প্রায় ১৫ বছর ধরে চলা তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের এক নতুন রাজনৈতিক যুগের সূচনা হলো আজ। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক বিশাল অনুষ্ঠানে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির কেন্দ্রীয় স্তরের অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। বিজেপির অধীনে থাকা রাজ্যগুলোর একদল মুখ্যমন্ত্রীর অংশগ্রহণে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক নতুন ইতিহাস তৈরি করল বিজেপি।
শুভেন্দু অধিকারীর সঙ্গে আজ তার মন্ত্রীসভার প্রথম পাঁচ সদস্য মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু মন্ত্রী হিসেবে শপথ নেন। বাঁকুড়ার রানিবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু সাঁওতালি ভাষায় শপথবাক্য পাঠ করেন। মন্ত্রীসভায় উত্তরবঙ্গ থেকে দুইজন এবং দক্ষিণবঙ্গ থেকে তিনজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই মন্ত্রীসভায় আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি যেমন আছেন, তেমনই মতুয়া ও রাজবংশী অঞ্চলের বিধায়করাও স্থান পেয়েছেন। তবে কোন মন্ত্রী কোন দপ্তরের দায়িত্ব পাবেন, তা এখনও ঘোষণা করা হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *