মাধ্যমিকের প্রথম দশে রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ় হোমের ৪ ছাত্র
এদিন ফলাফল প্রকাশের পর দেখা যায় মেধাতালিকায় রয়েছে ১৩১ জন। সেই সঙ্গে প্রত্যেক বছরের ধারাবাহিকতা বজায় রেখে মেধা তালিকায় প্রায় ১৮ জন স্থান পেয়েছে রাজ্যের রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠানগুলি থেকেও। প্রথম দশে রয়েছে রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ় হোমের চার ছাত্রের নাম।

নিজস্ব সংবাদদাতা : ৮ই মে শুক্রবার প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিকের ফলাফল। ১মাত্র প্রথম স্থানাধিকারী উত্তর দিনাজপুরের সারদা বিদ্যামন্দির স্কুলের পড়ুয়া অভিরূপ ভদ্র পেয়েছে ৬৯৮ নম্বর। এদিন ফলাফল প্রকাশের পর দেখা যায় মেধাতালিকায় রয়েছে ১৩১ জন। সেই সঙ্গে প্রত্যেক বছরের ধারাবাহিকতা বজায় রেখে মেধা তালিকায় প্রায় ১৮ জন স্থান পেয়েছে রাজ্যের রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠানগুলি থেকেও। প্রথম দশে রয়েছে রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ় হোমের চার ছাত্রের নাম। রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ় হোমের প্রধানশিক্ষক জানান, এবছরের মাধ্যমিক পরীক্ষায় এই শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা সার্বিকভাবে খুব ভাল ফলাফল করেছে,তাদের মধ্যে ষষ্ঠ, সপ্তম, নবম ও দশম স্থান অধিকার করেছে ৪ জন পড়ুয়া। শিক্ষকদের সহযোগিতায়, বাবা-মায়ের তত্বাবধানে এবং ছাত্রদের কঠোর পরিশ্রমের ফল আজকের এই রেজাল্ট।
৬৯২ নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ় হোমের আদৃত গোস্বামী। ৬৯১ নম্বর পেয়ে সপ্তমে অনীশ দাস, ৬৮৯ পেয়ে নবম স্থানে সূর্যস্নাত বর্মন এবং ৬৮৮ পেয়ে দশম স্থানে রয়েছে সৃজন দে সরকার। এদিন ফল প্রকাশিত হবার পর কৃতী ছাত্রকে মিষ্টি খাইয়ে আশীর্বাদ করলেন রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুলের মহারাজ সহ অন্যান্য শিক্ষকরা। কৃতি ছাত্রদের মধ্যে কেউ ভবিষ্যতে ডাক্তার হতে চায়, কেউ আবার ইঞ্জিনিয়ার হতে যায়। খুব ভালো লাগছে ,ভবিষ্যতে চিকিৎসক হয়ে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজনের পাশে দাঁড়াতে চায়, জানালো ষষ্ঠ স্থানাধিকারী আদৃত গোস্বামী।



