‘আক্রান্ত তৃণমূলকর্মীরা আমায় জানান, পাশে থাকব’, কঠিন সময়ে মনোবল ধরে রাখার এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান অভিষেকের
অভিষেক বন্দোপাধ্যায়রের দাবি, নির্বাচনের পরে বিভিন্ন জেলায় তৃণমূলের পার্টি অফিস এবং দলের কর্মীদের ওপর আক্রমণ করা হচ্ছে। অনেক কর্মী তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গেছেন। এই পরিস্থিতিতে, আক্রান্ত তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে অভিষেক লিখেছেন, "কোথায় কী ঘটছে, তা সরাসরি আমাকে জানান। আমি আমার সাধ্যমতো আপনাদের পাশে দাঁড়াবো।"
নিজস্ব সংবাদদাতা : বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ে ধরাশায়ী তৃণমূল কংগ্রেস। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই পরাজয় থেকে শুরু করে ভোটগণনা – সবকিছু নিয়েই একের পর এক অভিযোগ করে চলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের কয়েক মুহূর্ত পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স (X) হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে তৃণমূল কর্মীদের কাছে বার্তা দিয়েছেন। অভিষেক বন্দোপাধ্যায়রের দাবি, নির্বাচনের পরে বিভিন্ন জেলায় তৃণমূলের পার্টি অফিস এবং দলের কর্মীদের ওপর আক্রমণ করা হচ্ছে। অনেক কর্মী তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গেছেন। এই পরিস্থিতিতে, আক্রান্ত তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে অভিষেক লিখেছেন, “কোথায় কী ঘটছে, তা সরাসরি আমাকে জানান। আমি আমার সাধ্যমতো আপনাদের পাশে দাঁড়াবো।” ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ আক্রান্তদের কাছে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। তিনি তৃণমূলের সকল সমর্থক ও কর্মীকে এই কঠিন সময়ে মনোবল ধরে রাখার এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
এছাড়াও নির্বাচন কমিশনের ভূমিকা, ভোট গণনায় কারচুপি এবং নির্বাচনের পরবর্তী হিংসা—এই সমস্ত বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক অভিযোগ করেছেন। তাঁর মতে, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করেনি। এই প্রসঙ্গে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের নিরপেক্ষভাবে কাজ করার কথা, তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। এর ফলে পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা এবং স্বচ্ছতা নিয়ে গভীর সন্দেহ সৃষ্টি হয়েছে।”
অভিষেক আরও জানান যে, ভোট গণনা প্রক্রিয়া থেকে শুরু করে ইভিএম (EVM)-এর রক্ষণাবেক্ষণ ও স্থানান্তর, এমনকি কন্ট্রোল ইউনিটের তথ্যে অসঙ্গতি—এই ধরনের বেশ কিছু উদ্বেগজনক ঘটনা তাদের নজরে এসেছে। তিনি বলেন, “আমি এর মধ্যেই ভোট গণনা কেন্দ্রগুলোর সিসিটিভি (CCTV) ফুটেজ প্রকাশ করার এবং ভিভিপ্যাট (VVPAT) স্লিপগুলো সঠিকভাবে গণনা করার দাবি জানিয়েছি।”
নির্বাচন কমিশনের কাছে এই আবেদন জানানোর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্র এবং রাজ্যে বিরোধী দলের ভূমিকা পালনের বার্তাও দিয়েছেন। তিনি জানান, তৃণমূল কংগ্রেস উভয় ক্ষেত্রেই বিজেপির বিরুদ্ধে একটি শক্তিশালী, সরব এবং আপসহীন বিরোধী দল হিসেবে কাজ করবে।



