পশ্চিমবঙ্গ

মাঠে ধান রোপণের সময় বজ্রপাত! মুর্শিদাবাদে কৃষকের মৃত্যু, আহত ৩

মুর্শিদাবাদের সুতি থানার সরলা-বসন্তপুরে ধান রোপণের সময় আচমকা বজ্রপাত। ঘটনাস্থলেই প্রাণ হারান ৩৬ বছরের কার্তিক মণ্ডল। গুরুতর আহত আরও তিন কৃষক জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন, তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।

নিজস্ব সংবাদদাতা : প্রবল বৃষ্টিপাত ও বজ্রপাতের কারণে আবারও প্রাণহানির এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মুর্শিদাবাদ জেলার সুতি থানা এলাকার অন্তর্গত সরলা-বসন্তপুর অঞ্চলের একটি মাঠে ধান চাষের কাজ করার সময় বজ্রপাতের কবলে পড়ে মৃত্যু এক কৃষকের । এই আকস্মিক বজ্রপাতে আরও ৩ জন কৃষক গুরুতরভাবে আহত হয়েছেন। জানা গেছে যে, সোমবার যখন মাঠে কয়েকজন কৃষক ধান রোপণের কাজ করছিলো, সেই সময় আচমকাই প্রবল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দেওয়া বর্ণনা অনুযায়ী, হঠাৎ করেই অত্যন্ত বিকট শব্দে বাজ পড়ে মাঠের একটি নির্দিষ্ট প্রান্তে। এর ফলে ঘটনাস্থলেই চারজন কৃষক লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তৎপরতা দেখিয়ে তাঁদের উদ্ধার করেন এবং জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা করে বছর ৩৬ এর কার্তিক মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন।বজ্রপাতে গুরুতর জখম হওয়া বাকি তিন কৃষক নয়ন মণ্ডল, সুশান্ত মণ্ডল এবং মিঠুন মণ্ডল বর্তমানে জঙ্গিপুর মহকুমা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আহত তিনজনেরই শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
কার্তিকবাবুর এহেন মর্মান্তিক মৃত্যুতে, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *