কলকাতা

দ্বিধাবিভক্ত তৃণমূলের ২১ জুলাইয়ের কর্মসূচি, কেমন হলো কংগ্রেসের শহীদ স্মরণ?

২০১১ তে এ রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে তৃণমূলের ২১  শে জুলাই আড়ে বহরে আরও বেড়েছে।সেই সঙ্গে এতদিন প্রকাশ্যে তাদের ২১ শে জুলাই শহীদ স্মরণ করতে দেওয়া হত না। এমনটাই অভিযোগ কংগ্রেস নেতাদের। তাই মৌলালিতে কংগ্রেস কার্যালয় বিধানভবনেই সেই শহীদ দিবস পালন করা হত। তবে এবার পালাবদলের বঙ্গে বড় করে ২১ শে জুলাই পালনের ডাক দিয়েছে কংগ্রেস।

৭এ নিউজ ডেস্ক: চলতি বছরে বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর দ্বিধাবিভক্ত তৃণমূল শিবির (TMC)।রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। আর ঘাসফুল শিবিরের দ্বিধাবিভক্ত ২১ শে জুলাইয়ের (21st July Programme) মাঝে কেমন হলো কংগ্রেসের (Indian National Congress) শহীদ স্মরণ? ছবি বলছে, শহীদ মিনার ময়দানে বাধা মঞ্চে এদিন উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, বহরমপুরে প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, মালদা দক্ষিণের সাংসদ ঈশা খান চৌধুরী, প্রাক্তন সাংসদ দীপা দাশমুন্সি, মৌসম বেনজির নূর সহ অন্যান্য নেতৃত্ব। যে কংগ্রেস আগে তাদের মৌলালির কার্যালয় বিধানভবনেই শহীদদের ছবিতে শ্রদ্ধাজ্ঞাপন করে সারতো শহীদ দিবস, সেই কংগ্রেস এবার খোলা আকাশের নীচে মঞ্চ বেধে কর্মী-সমর্থকদের নিয়ে শহীদ স্মরণ করলো।কাজেই এবারের ২১ শে জুলাইয়ে শুধুমাত্র তৃণমূলের নয়, বরং কংগ্রেস শিবিরের ‘বৃহৎ পরিসরের’ কর্মসূচিও এসেছে সংবাদ শিরোনামে।রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মাঝে এবার শহীদ সমাবেশে নিজেদের কর্মসূচির পরিসর বাড়ালো কংগ্রেস।

ইতিহাস বলছে, ১৯৯৩ সালের ২১ সে জুলাই সচিত্র পরিচয়পত্রের দাবিতে তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযান হয়। আর সেই অভিযানে যুব কংগ্রেসের মিছিলে গুলি চালায় পুলিশ। উর্দিধারীদের গুলিতে নিহত হন ১৩ জন কংগ্রেস কর্মী। তাই ২১ শে জুলাই কংগ্রেসও পালন করে। তবে ১৯৯৮ সালে কংগ্রেস থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরী করেন তৃণমূল কংগ্রেস। আর সেই থেকে তৃণমূলের তরফেও পালিত হয় ২১ শে জুলাই। ২০১১ তে এ রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে তৃণমূলের ২১  শে জুলাই আড়ে বহরে আরও বেড়েছে।সেই সঙ্গে এতদিন প্রকাশ্যে তাদের ২১ শে জুলাই শহীদ স্মরণ করতে দেওয়া হত না। এমনটাই অভিযোগ কংগ্রেস নেতাদের। তাই মৌলালিতে কংগ্রেস কার্যালয় বিধানভবনেই সেই শহীদ দিবস পালন করা হত। তবে এবার পালাবদলের বঙ্গে বড় করে ২১ শে জুলাই পালনের ডাক দিয়েছে কংগ্রেস। সেই ডাকে সাড়া দিয়ে আজ সকাল থেকেই দেখা গিয়েছে সমুদ্রগড়, কাটোয়া সহ রাজ্যের একাধিক প্রান্ত থেকে কংগ্রেস কর্মী-সমর্থকরা হাতে দলীয় পতাকা নিয়ে ভিড় জমিয়েছেন শহীদ মিনার ময়দানে।

উল্লেখ্য এদিন শহীদ মিনার চত্বরে যাবার সময় বিজেপি ও কংগ্রেস কর্মীদের স্লোগান যুদ্ধে উত্তেজনা ছড়ায় দুর্গাপুর স্টেশনে। কংগ্রেস কর্মীদের অভিযোগ তাদের সভায় যেতে বাধা দিছিলো বিজেপি সমর্থকেরা। তবে পদ্ম শিবিরের তরফে অস্বীকার করা হয়েছে সেই অভিযোগ। দ্বিধাবিভক্ত তৃণমূলের ২১ শে জুলাই । দুই শিবির নিজেদের মতো করে সম্পন্ন করেছে শহীদ দিবসের কর্মসূচি।তবে ভিড়ের নিরিখে অনেকটাই এগিয়ে কালীঘাট তৃণমূলের শহীদ সমাবেশ। আর তৃণমূল শিবিরের ভিড় নিয়ে যখন মাপজোকে ব্যস্ত রাজনৈতিক বিশেষজ্ঞরা তখন অন্যদিকে কংগ্রেস শিবিরও এবার বড় পরিসরে পালন করলো একুশের শহীদ দিবস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *