দ্বিতীয় দফার আগে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, আগামীকাল ভোট দেবেন ‘পাশ’ হওয়া ভোটাররাও
নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী ,কলকাতা উত্তরে নতুন করে ৫৯৬ জন ভোটারের নাম তালিকাভুক্ত করা হয়েছে। সেই সঙ্গে হাওড়া জেলায় ৭৭ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন। এছাড়াও, পার্শ্ববর্তী নদিয়া জেলায় ৩৯ জন, উত্তর ২৪ পরগনা জেলায় ৩৪ জন, দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৩০ জন, পূর্ব বর্ধমান জেলায় আট জন এবং হুগলি জেলায় সাত জন ভোটারের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
নিজস্ব সংবাদদাতা : আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গের সাতটি জেলার ১৪২টি আসনে দ্বিতীয় দফার নির্বাচন। নির্বাচন কমিশন পূর্বে ঘোষিত নিয়ম অনুযায়ী দ্বিতীয় দফার ভোটগ্রহণের পূর্বে আরও একটি অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। এই নতুন ভোটার তালিকাটি ট্রাইবুনালে দাখিল করা আবেদনসমূহের নিষ্পত্তি হওয়ার পরে প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনের নিরীক্ষায় দ্বিতীয় দফার নির্বাচনে অংশগ্রহণের জন্য ১৪৬৮ জন নতুন ভোটারকে যোগ্য বলে ঘোষণা করা হয়েছে এবং তাঁদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। একইসঙ্গে, যাচাই-বাছাইয়ের পর ৬ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী ,কলকাতা উত্তরে নতুন করে ৫৯৬ জন ভোটারের নাম তালিকাভুক্ত করা হয়েছে। সেই সঙ্গে হাওড়া জেলায় ৭৭ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন। এছাড়াও, পার্শ্ববর্তী নদিয়া জেলায় ৩৯ জন, উত্তর ২৪ পরগনা জেলায় ৩৪ জন, দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৩০ জন, পূর্ব বর্ধমান জেলায় আট জন এবং হুগলি জেলায় সাত জন ভোটারের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে “অ্যাপিলেট ট্রাইবুনাল ২” নামক একটি অপশন রয়েছে। এই অপশনে আপনার এপিক (EPIC) নম্বরটি এন্ট্রি করে আপনি নিজের নামটি খুঁজে নিতে পারবেন। যে সকল ব্যক্তির নাম এই তালিকায় রয়েছে, নির্বাচন কমিশন তাঁদের প্রত্যেকের বাড়িতে দ্রুত ভোটার স্লিপ পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। এই ভোটার স্লিপের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিরা বুধবারের নির্বাচনে ভোট দিতে পারবেন।