ভিডিও

‘পৌরবোর্ড কোনো কাজই করেনি’ : পৌরসভায় বৈঠক শেষে অকপট সজল

দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় এবং বরানগর পৌরসভার সমস্ত ওয়ার্ডের পৌরপ্রতিনিধিদের নিয়ে বৈঠক সারলেন বরানগরের নব নির্বাচিত বিধায়ক সজল ঘোষ। জল, রাস্তা সহ একাধিক পৌর পরিষেবার হালহকিকত নিয়েই মূলত এদিনের বৈঠকে আলোচনা হয়। জানালেন সজল ঘোষ।

নিজস্ব সংবাদদাতা : বঙ্গে পালাবদল হতেই রাজ্যের বিভিন্ন পৌরসভার বেহাল দশা। কোথাও পৌর প্রতিনিধিরা ইস্তফা দিচ্ছেন কোথাও আবার অস্থায়ী কর্মীদের বেতন মিলছে না। আবার কোথাও পৌরসভায় পৌর প্রধানেরই দেখা নেই। এই টালমাটাল পরিস্থিতির মাঝে এবার দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় এবং বরানগর পৌরসভার সমস্ত ওয়ার্ডের পৌরপ্রতিনিধিদের নিয়ে বৈঠক সারলেন বরানগরের নব নির্বাচিত বিধায়ক সজল ঘোষ। জল, রাস্তা সহ একাধিক পৌর পরিষেবার হালহকিকত নিয়েই মূলত এদিনের বৈঠকে আলোচনা হয়। জানালেন সজল ঘোষ। সেই সঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তাঁর স্পষ্ট জবাব – পৌরবোর্ড কোনো কাজ করেনি। কিছু করলে সাংসদ ও বিধায়ককে আসতে হতো না। সেই সঙ্গে তাঁর আরও সংযোজন- সবাই মিলে মিশে উন্নয়ন করতে হবে।

অন্যদিকে পৌরবোর্ডের বিরুদ্ধে তোলা সজল ঘোষের এ হেন অভিযোগের প্রেক্ষিতে সাংসদ সৌগত রায়কে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টভাবে কোনো উত্তর দেননি।সবমিলিয়ে নিজের বিধানসভা কেন্দ্রের বাসিন্দারা যেতে সঠিকভাবে পৌর পরিষেবা পান এবং এলাকায় উন্নয়নে যাতে কোনো খামতি না থাকে সেই লক্ষ্যেই এদিন পৌরসভায় বৈঠক সারলেন সজল। বাস্তবে কি সাধারণের কাছে পৌঁছবে উন্নয়নের জোয়ার ? সেটাই এখন দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *