ভিডিও

সোদপুর স্টেশনে হকার উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ-মিছিল বামেদের

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ হবে না, সোদপুর স্টেশনে হকার উচ্ছেদের প্রতিবাদে বামেদের বিক্ষোভ-মিছিল

নিজস্ব সংবাদদাতা : বঙ্গে বিজেপি সরকার ক্ষমতাসীন হতেই সরকারী জমি থেকে বিশেষত রেলের জমি বেআইনী দখল মুক্ত করতে জেলায় জেলায় বুলডোজার চালিয়ে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যেই রেল পুলিশ এবং রাজ্য পুলিশ যৌথ অভিযান চালিয়ে হাওড়া-শিয়ালদহ সহ একাধিক জায়গায় রেল স্টেশনগুলি সহ স্টেশন সংলগ্ন ফুটপাত অবৈধভাবে গজিয়ে ওঠা দোকাপাট-হকারমুক্ত করতে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। শিয়ালদা ও হাওড়া স্টেশনের পর ইতিমধ্যেই সোদপুরে সাতটি দোকানে ২৮ তারিখের মধ্যে ভাঙার নোটিশ জারি করেছে আরপিএফ। এবার সোদপুর রেলওয়ে স্টেশনেও হকার উচ্ছেদের আশঙ্কায় তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এদিন পথে নামল বামেরা। বিকল্প পুনর্বাসন ছাড়া কোনওভাবেই হকার উচ্ছেদ মেনে নেওয়া হবে না এই দাবী তুলে এদিন পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়ন (CITU) সোদপুর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে সোদপুর স্টেশনে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল কর্মসূচী পালন করা হয়। এদিন প্রথমে সোদপুর স্টেশন চত্বরে প্রতিবাদ সভায় CITU নেতৃত্বের দীর্ঘ বক্তব্যের পর ১ নম্বর থেকে ৪ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত উচ্ছেদ বিরোধী স্লোগান তুলে মিছিল করেন হকাররা। উপস্থিত ছিলেন সি আই টি ইউ নেতা অনির্বাণ ভট্টাচার্য, সুজিত মজুমদার, শিবরাম রায়, সোদপুর আঞ্চলিক কমিটির সম্পাদক গোপাল কুন্ডু,বাপি পুচারি সহ অন্যান্য নেতৃত্ব।

পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়ন সোদপুর আঞ্চলিক কমিটির তরফে হুঁশিয়ারী দেওয়া হয় সুস্থ্য পুনর্বাসন ছাড়া উচ্ছেদ হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। সেই সঙ্গে গোটা রাজ্যজুড়ে পুনর্বাসন ছাড়া লাগাতার হকার উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে আগামী ২২ শে মে শিয়ালদহে বৃহৎ বিক্ষোভ সমাবেশেরও ডাক দেওয়া হয়েছে, জানালেন সিআইটিইউ (CITU নেতা অনির্বাণ ভট্টাচার্য্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *