পশ্চিমবঙ্গ

তুফানগঞ্জে বুথের অদূরে জমায়েত! লাঠি উঁচিয়ে অভিযুক্তদের তাড়া বাহিনীর, কুমারগঞ্জে আক্রান্ত বিজেপি প্রার্থী !

আজ সকাল থেকেই দফায় দফায় খবরের শিরোনামে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। কখনো তাঁর পোলিং এজেন্টকে বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ করে অভিযুক্তের পিছনেই ধাওয়া করতে দেখা গিয়েছে তাঁকে। আবার সেই প্রার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা : প্রথম দফার ভোটে রাজ্যের একাধিক প্রান্ত থেকে আসছে অশান্তির খবর। এই মুহূর্তে নজর রাখবো তুফানগঞ্জের দিকে। সেখানে ২ ব্লকের বারকোদালি ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 237 ও 238 নম্বর বুথের অদূরে রোড জ্যামিং বা জমায়েত করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আর খবর পাওয়া মাত্রই একযোগে ময়দানে নামে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। লাঠি উঁচিয়ে অভিযুক্তদের তাড়া করলেন বাহিনীর জওয়ানরা।

অন্যদিকে আজ সকাল থেকেই দফায় দফায় খবরের শিরোনামে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। কখনো তাঁর পোলিং এজেন্টকে বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ করে অভিযুক্তের পিছনেই ধাওয়া করতে দেখা গিয়েছে তাঁকে। আবার সেই প্রার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ইতিমধ্যেই বিজেপি প্রার্থীর আক্রান্ত হওয়ার ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। নিজের নির্বাচনী এলাকার একটি বুথের সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়েছেন সেই বিজেপি প্রার্থী। আর এই ঘটনার কিছু পরেই যখন তিনি বুথের ১০০ মিটারের বাইরে আসেন তখন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকেরা তাঁর ওপর চড়াও হয়। অভিযোগ, পুলিশের সামনেই মারধর করা হয় বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে। তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।

আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে কুমারগঞ্জের তৃণমূল প্রার্থী তোরাফ হোসেন মন্ডল জানালেন প্রার্থীকে যদি অপমান করা হয় তাহলে দোষীদের শাস্তি হবে।
সবমিলিয়ে বিজেপি প্রার্থীর ওপর হামলার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি কুমারগঞ্জে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *