পশ্চিমবঙ্গ

‘রাস্তাই আমাদের রাস্তা’- ফের কোন দাবিতে পথে দীপ্সিতারা?

দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের রোজকারের বেতন ২০০ টাকা বৃদ্ধি, অস্থায়ী কর্মচারীদের বেতন মাসের ৫ তারিখের মধ্যে মিটিয়ে দেওয়া, চুক্তিভিত্তিক কর্মীদের মাসিক ৩০০০ টাকা বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতেএদিন উত্তর দমদম পৌরসভার সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করলেন সিআইটিইউ অধীনস্থ অল বেঙ্গল মিউনিসিপাল ফেডারেশনের অন্তর্গত নর্থ দমদম মিউনিসিপাল এম্প্লয়িজ ইউনিয়নের সদস্যরা। আর তাদের সঙ্গ দিতে হাজির সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায়,অল বেঙ্গল মিউনিসিপাল ফেডারেশনের রাজ্য কমিটির সদস্য সঞ্জীব দে,সিআইটিইউ নেতা শিবশঙ্কর ঘোষ,বাম নেত্রী দীপ্সিতা ধর, পৌরসভার ইউনিয়ন সম্পাদক নিতাই দে সহ অন্যান্য নেতৃত্ব।

নিজস্ব সংবাদদাতা: নির্বাচন মিটেছে। রাজ্যে এসেছে নতুন সরকার (BJP Governement)। তবে বঙ্গের মসনদে পালাবদলের বেশ কিছুদিন কাটলেও উত্তর দমদম পৌরসভার (North Dumdum Municipality) অস্থায়ী,দৈনিক মজুরি ভিত্তিক ও চুক্তিভিত্তিক কর্মীদের ভাগ্যের শিকে ছেঁড়েনি। তাই সেই কর্মীদের একাধিক দাবি নিয়ে সরব হতে ‘রাস্তাকেই রাস্তা’ হিসেবে বেছে নিয়েছেন গার্গী চট্টোপাধ্যায় (Gargi Chattopadhyay) ও দীপ্সিতা ধরেরা (Dipsita Dhar)। দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের রোজকারের বেতন ২০০ টাকা বৃদ্ধি, অস্থায়ী কর্মচারীদের বেতন মাসের ৫ তারিখের মধ্যে মিটিয়ে দেওয়া, চুক্তিভিত্তিক কর্মীদের মাসিক ৩০০০ টাকা বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতেএদিন উত্তর দমদম পৌরসভার সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করলেন সিআইটিইউ অধীনস্থ অল বেঙ্গল মিউনিসিপাল ফেডারেশনের অন্তর্গত নর্থ দমদম মিউনিসিপাল এম্প্লয়িজ ইউনিয়নের সদস্যরা। আর তাদের সঙ্গ দিতে হাজির সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায়,অল বেঙ্গল মিউনিসিপাল ফেডারেশনের রাজ্য কমিটির সদস্য সঞ্জীব দে,সিআইটিইউ নেতা শিবশঙ্কর ঘোষ,বাম নেত্রী দীপ্সিতা ধর, পৌরসভার ইউনিয়ন সম্পাদক নিতাই দে সহ অন্যান্য নেতৃত্ব। আর অবশ্যই নিজেদের হকের দাবিতে সরব হতে পথে নেমেছিলেন বহু অস্থায়ী কর্মী থেকে চুক্তিভিত্তিক কর্মী – সকলেই।আর এই অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ করা হোক- বঙ্গের নতুন সরকারের কাছে এই দাবিই জানালেন গার্গী।
প্রথমে পৌরসভার গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করার পর পৌরপ্রধানের কাছে এদিনের দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি জমা দিতে যান আন্দোলনকারীদের প্রতিনিধিরা। তবে সেই সময় পৌরপ্রধান অনুপস্থিত থাকায় পৌরসভার এক্সিকিউটিভ অফিসার ডাঃ তপন কুমার মুখোপাধ্যায়ের হাতেই ডেপুটেশন তুলে দেন তারা। আগামী ২১ তারিখের পৌরবোর্ডের মিটিংয়ে পৌরকর্মীদের দাবির প্রসঙ্গ তোলা হবে – এমনটাই আশ্বাস দিয়েছেন এক্সিকিউটিভ অফিসার। আর সেই আশ্বাস মেনে তাদের দাবি তোলা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা – স্পষ্ট হুঁশিয়ারি ইউনিয়নের সদস্যদের। অন্যদিকে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দমদম উত্তর বিধানসভার বাম প্রার্থী দীপ্সিতা ধর। “নির্বাচনের আগে কয়েকটা ইস্যু তুলে ভোট চাইতে আসিনি। সারা বছর যে কাজ করি সেই কথা বলে মানুষের কাছে ভোট চাইতে এসেছিলাম।” এদিনের কর্মসূচিতে শামিল হয়ে জানালেন বাম নেত্রী। সেই সঙ্গে সাংবিধানিক ভাবে নতুন সরকারকে রাজ্য পরিচালনার আবেদন জানিয়েছেন তিনি। সবমিলিয়ে রাজ্যে পালাবদলে কি উত্তর দমদম পৌরসভার পৌরকর্মীদের পালে হাওয়া বইবে ? উত্তর লুকিয়ে সময়ের গর্ভে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *