news

ভাঙড়ে শওকত মোল্লা প্রার্থী হতেই দল ছাড়ার হুমকী একাধিক তৃণমূল নেতার, বিস্ফোরক দাবী আরাবুল ইসলামের

ভাঙড়ের প্রার্থী হিসেবে শওকত মোল্লার জেতার আশাটুকুও দেখছেন না তৃণমূল নেতা-কর্মীরা। দল ছাড়ার হুশিয়ারী একাধিক নেতার। বিস্ফোরক দাবী আরাবুল ইসলামের

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের তৃণমূলের প্রার্থী তালিকায় বড়োসড়ো রদবদল ঘটেছে। এবারের প্রার্থী তালিকায় স্থান হয়নি দলের ৭৪ জন বিধায়কের, যা আগে কখনো ঘটেনি। সূত্রের খবর, গত পাঁচ বছরের ‘পারফরম্যান্স’-এর ভিত্তিতেই এই বদল আনা হয়েছে। কাজ না করলে পদ ছাড়ুন-দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নীতিতেই কার্যত মান্যতা দেওয়া হয়েছে। দলের ৭৪ জন বিধায়ককে প্রার্থী তালিকায় না রাখার পাশাপাশি ১৫ জন বিধায়ককে তাদের পুরনো কেন্দ্রের পরিবর্তে এবার নতুন কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। তাদের মধ্যে অন্যতম হলো ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। দলের তরফে এবারের নির্বাচনে তাকে ভাঙড়ের প্রার্থী করা হয়েছে। আর ভাঙড়ের বর্তমান বিধায়ক আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর সাথে শওকত মোল্লার সাপে-নেউলে সম্পর্কের খবর সর্বজন বিদিত। এবার সেই শওকত মোল্লা ভাঙড়ের প্রার্থী হিসেবে ঘোষণা হওয়ায় পর থেকেই তার জেতার আশাটুকুও দেখছেন না তৃণমূল নেতা-কর্মীরা। রীতিমতো দল ছাড়ার হুমকী দিয়েছেন একাধিক নেতা। আগেই আরাবুল ইসলাম তৃণমূল ছেড়েছেন। আরাবুল ইসলামের পর এবার কাইজার আহমেদ, বাপি শেখের মতো দলের একাধিক পুরনো তৃণমূল নেতারাও দল ছাড়তে চলেছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। কারণ দীর্ঘদিন ধরে ভাঙড়ের রাজনীতিতে শওকত মোল্লার একচ্ছত্র অধিপত্যের কাছে কোনঠাসা হচ্ছিলেন কাইজার আহমেদ,বাপি শেখ সহ তার অনুগামীরা। তাদের পার্টি অফিসে ভাঙচুর চালানোর পাশাপাশি বাড়িতেও চড়াও হতে দেখা গেছিল শওকত মোল্লার অনুগামীদের। আর এবার শওকত মোল্লাকে ভাঙড়ের প্রার্থী করায় একেবারে নির্বাচনের মুখে ফের প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃনমূল নেতা বাপি শেখের হুশিয়ারী, তিনি দু একদিনের মধ্যে ভাঙড়ে ঢুকবেন এবং তার অনুগামী-সমর্থকদের আইএসএফ`র ঝান্ডা ধরাবেন। উল্লেখ্য, ভোটের দিন ঘোষণার পরেই তৃণমূল ছেড়েছেন ভাঙড়ের সাসপেন্ডেড তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। আর শওকত মোল্লার নাম ভাঙড়ের প্রার্থী হিসেবে ঘোষণা হওয়ায় পর আরাবুল ইসলামের বিস্ফোরক দাবী,“ শওকত মোল্লা সম্পূর্ণভাবে নাটক করছে। ভাঙড়ে হার নিশ্চিত জেনে ঘরে বসে কান্নাকাটি করছে, প্রচন্ড ভয় পাচ্ছে। নওশাদ সিদ্দিকী লক্ষাধিক ভোটে জিতবে শওকত মোল্লা এটা জেনে গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *