news

SIR এর নতুন Supplementary List-এ কিভাবে খুঁজবেন নিজের নাম ? জেনে নিন

প্রায় ২৮ লাখ ভোটারের নাম থাকবে এই লিস্টে তবে দুভাগে - অ্যাডিশন ও ডিলিশন। অর্থাৎ সহজ করে বললে, বিবেচনার পর যাদের নাম ভোটার তালিকায় উঠলো তাদের নাম থাকবে অ্যাডিশনে এবং যাদের নাম বাদ গেলো তাদের নাম থাকবে ডিলিশনের লিস্টে।

৭এ নিউজ ডেস্ক : দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন,নির্দেশ অনুযায়ী SIR-এ বিবেচনাধীন ৬০ লক্ষের নাম নিস্পত্তি করতে হবে  নির্বাচন শুরু হওয়ার আগেই। আর নির্দেশমতোই চূড়ান্ত তৎপরতার সাথে শুরু হয়ে গিয়েছে বিচারের কাজ। আর আজ সোমবার প্রকাশিত হতে চলেছে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। যে ৬০ লক্ষ ভোটার বিবেচনাধীন রয়েছেন তাদের মধ্যে প্রায় ২৮ লাখের নাম থাকতে পারে এই তালিকায়, কারণ রবিবার রাত পর্যন্ত কমিশন তরফে জানা গিয়েছিলো ৬০ লক্ষের মধ্যে প্রায় ২৮ লক্ষ ভোটারের নাম ইতিমধ্যেই নিস্পত্তি হয়ে গিয়েছে। বিবেচনাধীন তালিকার মধ্যে থেকে বাদও পড়েছে প্রায় ১০ লক্ষ ভোটারের নাম অর্থ্যাৎ জুডিশিয়াল অফিসাররা বিচার করে বাদ দিয়েছেন ৪০ শতাংশ নাম। হিসেবে কষলে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে বিবেচনাধীনের তালিকায় তবুও বাকি থাকছে প্রায় ৩২ লক্ষ ভোটারের নাম।

সাপ্লিমেন্টারি লিস্টে কি থাকছে ?

৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে এখনও পর্যন্ত যাদের নিস্পত্তি হয়ে গিয়েছে তাদের নাম থাকবে এই সাপ্লিমেন্টারি লিস্টে। কমিশন তরফে জানানো হয়েছে প্রায় ২৮ লাখ ভোটারের নাম থাকবে এই লিস্টে তবে দুভাগে – অ্যাডিশন ও ডিলিশন। অর্থাৎ সহজ করে বললে, বিবেচনার পর যাদের নাম ভোটার তালিকায় উঠলো তাদের নাম থাকবে অ্যাডিশনে এবং যাদের নাম বাদ গেলো তাদের নাম থাকবে ডিলিশনের লিস্টে। প্রসঙ্গত, তালিকা একটিই বেরোবে, তার মধ্যে আলাদা করে দুটি ভাগ থাকবে। যদি দুটি তালিকার কোনোটিতেই আপনার নাম না থাকে তাহলে বুঝতে হবে আপনি এখনও বিচারাধীনই রয়েছেন।

নাম কিভাবে দেখবেন ?

অনলাইন এবং অফলাইন দুভাবেই এই সাপ্লিমেন্টারি লিস্ট আপনারা দেখতে পারবেন।                                                                                                                                                    অনলাইন : SIR’র পূর্ণাঙ্গ তালিকা যেমনভাবে দেখেছিলেন ঠিক সেভাবেই কমিশনের ওয়েবসাইটে (ceowestbengal.wb.gov.in) গিয়ে সাপ্লিমেন্টারি লিস্ট দেখতে পাবেন। voters.eci.gov.in এই ওয়েবসাইটেও এই লিস্ট দেখা যাবে, এই সাইটে গিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করে ২০২৬ SIR সাপ্লিমেন্টারি অপশনে ক্লিক করে নিজের এপিক নম্বর দিয়ে নাম খুঁজতে হবে। এছাড়াও ইলেকশন কমিশনের ECI নেট অ্যাপে দেখা যাবে সম্পূর্ণ তালিকা।                                                                                                                                              অফলাইন :  অফলাইনে নাম দেখতে হলে আপনাদের পৌঁছে যেতে হবে জেলাশাসকের অফিসে। কমিশন তরফে জানানো হয়েছে ,এই সাপ্লিমেন্টারি তালিকা টাঙানো হবে জেলাশাসক, SDO, ADM অফিস সহ প্রত্যেক বুথে। এর মধ্যে যে যে কোনো একটি জায়গায় গিয়ে নিজের এপিক নাম্বার মিলিয়ে আপনি দেখে নিতে পারবেন আপনার নাম লিস্টে আছে কিনা।

লিস্টে নাম না থাকলে কি করবেন ?

সাপ্লিমেন্টারি তালিকার মধ্যে ডিলিসন ভাগে আপনার নাম থাকলে বুঝতে হবে আপনার নাম বাদ গিয়েছে সেইক্ষেত্রে কি করবেন , এটাই এখন বড়ো প্রশ্ন ! কমিশন তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে , সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কলকাতা হাই কোর্টের তরফে ইতিমধ্যেই রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে। সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ গেলে আপিল করা যাবে এই ট্রাইবুনালে।

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *