পানিহাটীর ১৯ এবং ৩৫ নম্বর ওয়ার্ডে নতুন করে বাদ ৭৪৮জন ভোটারের নাম। অবরোধ-উত্তেজনা
এবার ১ম, ২য় ও ৩য় সংশোধিত তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে পানিহাটীর শুধুমাত্র ১৯ এবং ৩৫ নম্বর ওয়ার্ডে নতুন করে বাদ পড়েছে ৭৪৮জন ভোটারের নাম, যাদের অভিযোগ বিজেপির নির্দেশিত পথে সম্পূর্ণ অনৈতিক ভাবে নির্বাচন কমিশন তাদের নাম তালিকা থেকে বাদ দিয়েছে।

নিজস্ব সংবাদদাতা : পানিহাটীতে SIR শেষে প্রাথমিক ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল ৩৩হাজার ২০০জনের নাম, কয়েক হাজার ভোটারের নাম ছিলো আন্ডার এডজুডিকেশনের তালিকায়। এবার ১ম, ২য় ও ৩য় সংশোধিত তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে শুধুমাত্র ১৯ এবং ৩৫ নম্বর ওয়ার্ডে নতুন করে বাদ পড়েছে ৭৪৮জন ভোটারের নাম, যাদের অভিযোগ বিজেপির নির্দেশিত পথে সম্পূর্ণ অনৈতিক ভাবে নির্বাচন কমিশন তাদের নাম তালিকা থেকে বাদ দিয়েছে। ৩য় সংশোধিত তালিকা প্রকাশের পর ১৯ নম্বর ওয়ার্ডের ১০টি বুথে বাদ পড়েছে ৬০০ জনের নাম। আর এই তথ্য প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন নাম বাদ যাওয়া ভোটারেরা, রাস্তায় টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখতে থাকলে ছড়ায় উত্তেজনা। উপস্থিত ডিলিটেড ভোটারদর দাবী তারা দীর্ঘদিন ধরেই ভোট দিয়ে আসছেন, সত্যজিৎ সাহা নামের এক অধিবাসীর অভিযোগ, নির্বাচন কমিশনের এই তুঘলকি সিদ্ধান্তে তারা তাদের ভবিষৎ নিয়ে রীতিমত আতংকিত।
অন্য দিকে ৩৪ নম্বর ওয়ার্ডের ২টি বুথে বাদ পড়েছে ১৪৮ জন ভোটারের নাম। যাদের মধ্যে বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নামও রয়েছে। ৮০ বছরের বৃদ্ধা থেকে নবীন প্রজন্মের ভোটার, কেউই বাদ যাননি বাদের তালিকা থেকে। এখানেও বাদ পড়া ভোটারেরা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান নির্বাচন কমিশনের বিরুদ্ধে।
নাম বাদ যাওয়া এক ভোটার রিমা মল্লিকের অভিযোগ, তাদের বাড়ির মোট সদস্য সংখ্যা ৪, যার মধ্যে ২জনের নাম রয়েছে, ২জন বাদ। ২০০২ সালে তার বাবার নাম তালিকায় ছিলো, সে সমস্ত কাগজপত্র জমা দেবার পরেও তার নাম কি ভাবে বাদ দিলো কমিশন সেটাই তার প্রশ্ন।
৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল পীযুষকান্তি বিশ্বাসের সাফ কথা, “যতক্ষণ না ২৯শে এপ্রিল ভোটার লাইনে এই মানুষগুলো দাঁড়াতে পারবে, ততক্ষন তার লড়াই চলবে”।
যদিও পানিহাটীর এই ২টি ওয়ার্ডই ডিলিমিটেশনের পর এখন খড়দহ বিধানসভার মধ্যে পরে। কিন্তু ২০২৭এর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ই বিপুল সংখক ভোটারের নাম বাদ যাওয়াটাকে অশনি সংকেত হিসেবেই ধরছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এখন দেখতে হবে ভুল সংশোধনের যে প্রক্রিয়ার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন, তার ফলাফল শেষ পর্যন্ত কি হয় ?


