news

পানিহাটীতে ১টা নামও অবৈধভাবে বাদ গেলে ১৫টা ভোট বাড়বে- হুঁশিয়ারী তীর্থঙ্করের

নাম বাদ পড়া ভোটাররাই তৃণমূলের অস্ত্র। আর সেই অস্ত্রে শান দিয়েই প্রচারে বেরিয়ে তীর্থঙ্করের হুঁশিয়ারী,পানিহাটীতে ১টা নাম নির্বাচন কমিশন অবৈধভাবে বাদ দিলে ১৫ টা ভোট বাড়বে

নিজস্ব সংবাদদাতা : রাজ্যে চলা SIR`র বিরুদ্ধে প্রথম দিন থেকেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই প্রচারের কৌশল হিসেবে SIR কে হাতিয়ার করেই সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন তৃণমূল প্রার্থীরা। একই ছবি দেখা গেলো পানিহাটীতেও। নাম বাদ পড়া ভোটাররাই তৃণমূলের অস্ত্র। আর সেই অস্ত্রে শান দিয়েই এদিন সকাল থেকে কর্মী-সমর্থকদের সাথে নিয়ে পানিহাটীর গঙ্গা তীরবর্তী এলাকায় ৪ নম্বর ওয়ার্ডে জোরকদমে প্রচার সারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। প্রচার চলাকালীন মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের উৎসাহিত করতে তাদের হাতে প্রতীকী লক্ষীর ভান্ডার তুলে দিলেন তীর্থঙ্কর। পাশাপাশি SIR`র কারনে ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ গিয়েছে তাদের আশ্বস্ত করে তিনি জানান, একটা নামও অবৈধভাবে বাদ গেলে ১৫ টা ভোট বাড়বে। উল্লেখ্য, ইতিমধ্যেই সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে পানিহাটীর একাধিক বুথে শতাধিক ভোটারের নাম বাদ গিয়েছে। নিজেদের ভোটাধিকার হারানোর আতঙ্কে নাম বাদ যাওয়া ভোটারদের একাধিকবার বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পানিহাটীর বিভিন্ন এলাকায়। আর এদিন প্রচার চলাকালীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও প্রত্যয়ী তীর্থঙ্কর জানালেন, পানিহাটীর যে সমস্ত বুথে ১টা নামও অবৈধভাবে নির্বাচন কমিশন বাদ দিয়েছে সেখানে ১:১৫ রেশিওতে তৃণমূল কংগ্রেসের ভোট বাড়বে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *