“চোর চিটিংবাজ নেতাদের জলে নামাবার জন্যই তার লড়াই” : কলতান
মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে ভোটের আগে পানিহাটীর বেশ কিছু অঞ্চল জলবন্দী হয়ে পড়েছে, তুখোড় রাজনৈতিক বুদ্ধিতে কলতান বিষয়টিকে এবার ভোটে অন্যতম ইস্যু করতে ভুল করেন নি, তার ভাষায় "সাধারণ মানুষকে জল থেকে তুলে, চোর চিটিংবাজ নেতাদের জলে নামাবার জন্যই এবার বামেরা পানিহাটীর ভোটার ময়দানে নেমেছে।"
নিজস্ব সংবাদদাতা: প্রচারের উত্তাপ যত বাড়ছে, ততই যেন প্রত্যয়ী হয়ে উঠছেন পানিহাটীর বামফ্রন্ট মনোনীত সিপিআইএম (CPIM) প্রার্থী কলতান দাশগুপ্ত। পানিহাটী বিধানসভার ২৯টি ওয়ার্ড চোষে ফেলার পর এখন কলতান (kalatan Dasgupta) কার্যত হয়ে উঠেছেন ঘরের ছেলে। বিধানসভা ক্ষেত্রের প্রান্ত থেকে ও প্রান্ত, নিরলস ভাবে প্রচার করে বেড়াচ্ছেন দলের কর্মী সমর্থক নিয়ে। বলতে গেলে শুন্য থেকে শুরু করতে হয়েছে তাকে, কারণ বিরোধীদের প্রচারে তিনি পানিহাটীর (Panihati) ভূমিপুত্র নন। কিন্তু সেই প্রচারকে তোয়াক্কা না করে অভয়া আন্দোলনের অন্যতম মুখ আজ পানিহাটীর সিপিআইএম সহ অন্যান্য বাম দলগুলির মুখ হয়ে উঠেছেন। বিরোধীদের প্রচারে “মহাশুন্যে বিলীন হয়ে যাওয়া সিপিআইএম” পানিহাটী বিধানসভা আসনে এখন অন্যতম প্রধান প্রতিপক্ষ কেন্দ্র ও রাজ্যের শাসক দলের। আর কলতানই যেন নতুন করে প্রাণ ফিরিয়ে এনেছেন পানিহাটীর বাম কর্মী সমর্থকদের মধ্যে, যার প্রমান মিলেছে ২টি মহা মিছিলে হাজার হাজার সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত যোগদানে।
মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে ভোটের আগে পানিহাটীর বেশ কিছু অঞ্চল জলবন্দী হয়ে পড়েছে, তুখোড় রাজনৈতিক বুদ্ধিতে কলতান বিষয়টিকে এবার ভোটে অন্যতম ইস্যু করতে ভুল করেন নি, তার ভাষায় “সাধারণ মানুষকে জল থেকে তুলে, চোর চিটিংবাজ নেতাদের জলে নামাবার জন্যই এবার বামেরা পানিহাটীর ভোটার ময়দানে নেমেছে।”ভোটের বাকী মাত্র আর কয়েকটা দিন, তারপরেই জানা যাবে পানিহাটীর “ব্যাটেল গ্রাউন্ডে” জয়মালা কার গলায় ওঠে।



