পশ্চিমবঙ্গ

“বিরোধীরা মানুষের কথা বলে না”- প্রচারের ফাঁকে প্রতিদ্বন্দ্বীদের খোঁচা তীর্থঙ্করের

পানিহাটীর তৃণমূল প্রার্থী মনে করেন শুধুমাত্র ভোটের আগে নয়, সারাবছর সাধারণ মানুষের সাথে যোগাযোগ বজায় রাখা উচিত। সেই সঙ্গে তৃণমূল সরকারের আমলে হওয়া উন্নয়নই তাঁর প্রচারের অন্যতম অস্ত্র। নিজের জয়ের বিষয়ে প্রত্যয়ী পুচির দাবি, পশ্চিমবঙ্গের কোনো বিরোধী দল মানুষের কথা বলে না। ব্যারাকপুর কমিশনারেটের অধীনস্থ বিভিন্ন থানার আইসিদের বদলির ঘটনাকে নির্বাচন কমিশনের শিশুসুলভ আচরণ বলে কটাক্ষ করলেন তিনি।

নিজস্ব সংবাদদাতা: অব্যাহত গ্রীষ্মের দাবদাহ। তার মাঝেই পানিহাটীতে (Panihati) প্রচারে ঝড় তুলছেন তৃণমূল (TMC) প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। আর সেই প্রচারের মাঝে প্রতিদ্বন্দ্বীদের খোঁচা দিতেও ছাড়ছেন না ঘাসফুল প্রার্থী। ছোটবেলা থেকেই রাজনৈতিক পরিবেশেই বড় হয়েছেন তীর্থঙ্কর (Tirthankar Ghosh)। বাবা নির্মল ঘোষ( Nirmal Ghosh) পানিহাটীর পাঁচ বারের বিধায়ক। দিদি তন্দ্রা ঘোষ মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদিকা। আর তীর্থঙ্কর ঘোষ নিজেও ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং পানিহাটি পৌর এলাকার জল বিভাগের সিআইসি। ফলত রাজনীতির ময়দানে তিনি নতুন নন। তবে বিধানসভা ভোটে এই প্রথম তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। কখনো সুসজ্জিত মিছিল আবার কখনো দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে একেবারে সাদামাটা ভাবে প্রচার সারছেন তৃনমূলের তরুণ তুর্কি। পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষের ঘরে ঘরে। মন দিয়ে শুনছেন তাদের অভাব- অভিযোগ। আর নির্বাচনে জিতলে সেই সব সমস্যার সমাধানের আশ্বাসও দিচ্ছেন তীর্থঙ্কর। প্রচারের মাঝে কখনো করজোড়ে ভোটপ্রার্থনা করছেন সকলের প্রিয় পুচি আবার কখনো প্রবীণদের থেকে নতমস্তকে নিচ্ছেন আশীর্বাদ। আবার এলাকাবাসীর সঙ্গে আলাপচারিতা সারার মাঝে গরমের দাপটে ক্লান্ত হয়ে পড়লে একেবারে ঘরের ছেলের মতোই স্থানীয় দেওয়া জল খেয়ে তৃষ্ণা মেটাচ্ছেন। এদিন তেমনি প্রচারের ফাঁকে কর্মী-সমর্থকদের সাথে বিশ্রাম নেওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীর্থঙ্কর জানান- পায়ে হেঁটে প্রচারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যেতে তাঁর কোনো ক্লান্তি নেই। সবটাই অভ্যাস হয়ে গিয়েছে তাঁর।

পাশাপাশি পানিহাটীর তৃণমূল প্রার্থী মনে করেন শুধুমাত্র ভোটের আগে নয়, সারাবছর সাধারণ মানুষের সাথে যোগাযোগ বজায় রাখা উচিত। সেই সঙ্গে তৃণমূল সরকারের আমলে হওয়া উন্নয়নই তাঁর প্রচারের অন্যতম অস্ত্র। নিজের জয়ের বিষয়ে প্রত্যয়ী পুচির দাবি, পশ্চিমবঙ্গের কোনো বিরোধী দল মানুষের কথা বলে না। ব্যারাকপুর কমিশনারেটের অধীনস্থ বিভিন্ন থানার আইসিদের বদলির ঘটনাকে নির্বাচন কমিশনের শিশুসুলভ আচরণ বলে কটাক্ষ করলেন তিনি। বাবার জেতা আসন ধরে রাখতে পারবেন তো তীর্থঙ্কর ? পানিহাটি বিধানসভা এলাকা থেকে সিপিআইএমের (CPIM) প্রার্থী অভয়া আন্দোলনের অন্যতম মুখ কলতান দাশগুপ্ত। বিজেপি (BJP) এখানে প্রার্থী করেছে স্বয়ং অভয়ার মাকে। ভোটের লড়াইয়ে আছে কংগ্রেসও। ৪ ঠা মে কার মুখে থাকে জয়ের হাসি তা নির্ধারণ করবেন জনতাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *