পশ্চিমবঙ্গ

সন্তোষপুরের বস্তিতে আগুন ! ভস্মীভূত ৪০ টি ঝুপড়ি,ব্যাহত রেল পরিষেবাও

শিয়ালদা-বজবজ রেললাইনের দু ধারে রয়েছে বস্তিটি। লাইনের এক পাশের বস্তিতে আগুন লাগার পর মুহূর্তের মধ্যে অন্য পাশের বস্তিও চলে যায় আগুনের গর্ভে। খবর পেয়ে প্রাথমিকভাবে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪ টি ইঞ্জিন। তবে পরে আগুন নিয়ন্ত্রণে আরও বেশ কয়েকটি ইঞ্জিন পৌঁছয় সেখানে। তবে স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার অনেক পরে দমকল বাহিনী এসেছে। অন্যদিকে আগুনের লেলিহান শিখা ক্রমশ রেললাইনের দিকে চলে আসায় যাত্রী নিরাপত্তার স্বার্থে বেশ কিছুক্ষন শিয়ালদা-বজবজ শাখায় বন্ধ থাকে ট্রেন চলাচল।

৭এ নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার ( South 24 Pargana) আক্রা-সন্তোষপুর এলাকার ১৬ বিঘা বস্তিতে বিধ্বংসী অগ্নিকান্ড ! ভস্মীভূত হয়ে গিয়েছে প্রায় ৪০ টি ঝুপড়ি। সেই সঙ্গে পুড়ে গিয়েছে ওভারহেড বিদ্যুতের তারও। অগ্নিকাণ্ডের জেরে বেশ খানিকক্ষণ বন্ধ থাকে শিয়ালদা-বজবজ শাখার ট্রেন চলাচল। স্থানীয় সূত্রে খবর, এদিন আচমকাই সুবিশাল এলাকা জুড়ে থাকা বস্তির একপাশ থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়। মূহুর্তের মধ্যে বাকি অংশেও ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় বস্তি এবং সংলগ্ন এলাকার আকাশ। শিয়ালদা-বজবজ রেললাইনের দু ধারে রয়েছে বস্তিটি। লাইনের এক পাশের বস্তিতে আগুন লাগার পর মুহূর্তের মধ্যে অন্য পাশের বস্তিও চলে যায় আগুনের গর্ভে। খবর পেয়ে প্রাথমিকভাবে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪ টি ইঞ্জিন। তবে পরে আগুন নিয়ন্ত্রণে আরও বেশ কয়েকটি ইঞ্জিন পৌঁছয় সেখানে। তবে স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার অনেক পরে দমকল বাহিনী এসেছে। অন্যদিকে আগুনের লেলিহান শিখা ক্রমশ রেললাইনের দিকে চলে আসায় যাত্রী নিরাপত্তার স্বার্থে বেশ কিছুক্ষন শিয়ালদা-বজবজ শাখায় বন্ধ থাকে ট্রেন চলাচল। ভোগান্তিতে পড়েন রেলযাত্রীরা। তবে পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে স্বাভাবিক হয় রেল পরিষেবা। যে বস্তিতে আগুন লাগে সেটি মহেশতলা বিধানসভার মধ্যে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ওই কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী শুভাশিস দাস। সর্বস্ব হারানোর আশঙ্কায় কান্নায় ভেঙে পড়েন বস্তির বাসিন্দাদের একাংশ। কি কারণে অগ্নিকান্ড তা এখনো স্পষ্ট না হলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শট সার্কিট থেকেই আগুন লেগেছে এবং বস্তিতে দাহ্য বস্তু মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে সেই আগুন। আচমকা মাথার ছাদ হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *