এক্সিট পোলের ‘প্রেডিকশন’ কতটা মেলে ? কি বলছে বিগত নির্বাচনে সমীক্ষা সংস্থাগুলির ‘পারফরম্যান্স’?
২০২১ সালে এক্সিট পোলের সঙ্গে কার্যত 'আকাশ- পাতাল' পার্থক্য ছিল প্রকৃত ফলাফলের। প্রায় সমস্ত সংস্থার সমীক্ষার ফল অনুযায়ী, তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছিল। তবে রেজাল্ট বেরোনোর পর দেখা যায়, তৃণমূল আবারো সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়ে। অন্যদিকে বিজেপির আসন সংখ্যা ছিল ৭৭।আর এবার আবারো একটা বিধানসভা নির্বাচনের আগে এক্সিট পোলের পালা।
৭এ নিউজ ডেস্ক: বঙ্গে বিধানসভা নির্বাচন (Election 2026) শেষ হতে না হতেই প্রকাশ্যে আসছে একাধিক সংস্থার বুথ ফেরত সমীক্ষার ফলাফল। তবে প্রশ্ন হলো সেই সমীক্ষার ফল কতটা নির্ভরযোগ্য ? বিগত বছরগুলির বিধানসভা নির্বাচনের ফলাফলের সঙ্গে এই সমীক্ষাগুলির ফলাফল কি আদৌ মিলেছিল ? পরিসংখ্যান বলছে, বিগত বছরগুলির ভোটে এই সমীক্ষার ফলাফলে সাধারণত বিদায়ী ক্ষমতাসীন দলের আসনসংখ্যা কম থাকে। ২০০১ সালের কথা যদি ধরা হয়, দেখা যাবে সেই বছর বামেদের প্রকৃত আসনসংখ্যার থেকে প্রায় ২০ টি আসন কম অনুমান করেছিলেন সমীক্ষকরা। তার পরের বিধানসভা নির্বাচনে বামেরা ২১২ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১৭৬ টি আসনে জয়লাভ করেছিল। সেই ক্ষেত্রেও ভালোই পার্থক্য ছিল বুথ ফেরত সমীক্ষার ফল এবং প্রকৃত ফলাফলের মধ্যে। ২০১১ সাল ছিল পরিবর্তনের বছর। দীর্ঘ ৩৪ বছর পর অবসান ঘটে বাম শাসনের। ক্ষমতায় আসে তৃণমূল সরকার। সেবার পরিবর্তনের আঁচ পেলেও প্রাপ্ত ও সম্ভাব্য আসন সংখ্যার ক্ষেত্রে হেরফের ছিল। এরপর ২০১৬,২০২১ সালের নির্বাচনে বুথ ফেরত সমীক্ষা কিন্তু একেবারেই ভালো ‘পারফরমেন্স’ করেনি। পোল অফ পোলসের করা সমীক্ষার ফল বলেছিলো তৃণমূল পেতে পারে ১৬৩ টি আসন, বাম-কংগ্রেস জোট জয়লাভ করতে পারে ১২৬ টি আসনে এবং বিজেপির (BJP) ভাগ্যে জুটতে পারে ৫ টি আসন। প্রকৃত ফলাফলে বিজেপির আসন ছিল ৬, বাম – কংগ্রেস জোটের ৭৭ এবং তৃণমূলের (TMC) ২১১। ফলত বুথ ফেরত সমীক্ষার সঙ্গে পার্থক্য ছিল ভালোই। ২০২১ সালে এক্সিট পোলের সঙ্গে কার্যত ‘আকাশ- পাতাল’ পার্থক্য ছিল প্রকৃত ফলাফলের। প্রায় সমস্ত সংস্থার সমীক্ষার ফল অনুযায়ী, তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছিল। তবে রেজাল্ট বেরোনোর পর দেখা যায়, তৃণমূল আবারো সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়ে। অন্যদিকে বিজেপির আসন সংখ্যা ছিল ৭৭।আর এবার আবারো একটা বিধানসভা নির্বাচনের আগে এক্সিট পোলের পালা। ‘টুডে’স চাণক্য’ সহ একাধিক সংস্থার সমীক্ষা দাবি করছে, বিজেপি এবার এগিয়ে থাকবে ঘাসফুল শিবিরের থেকে। যদিও সেই ফলাফলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। আবার এক্সিট পোলের থেকে বেশি সংখ্যায় আসন পাবে বলে আশাবাদী বিজেপি। বিগত বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে মিশ্র ‘পারফরম্যান্স’ ছিল বিভিন্ন সমীক্ষা সংস্থাগুলির। এবার কি মিলবে তাদের ‘প্রেডিকশন’? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে ৪ ঠা মে পর্যন্ত।


