পশ্চিমবঙ্গ

শান্তিপূর্ণভাবেই চলছে দুটি বিধানসভার পুনর্নির্বাচন, ১১ টা অবধি ভোটের হার ৩৬.৯৯%

নির্বাচন কমিশন থেকে পাওয়া খবর অনুযায়ী, বেলা ১১টা পর্যন্ত দুটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৫টি বুথে প্রায় ৩৭ শতাংশ ভোট পড়েছে।বেলা ১১টা পর্যন্ত ভোটদানের হার ৩৬.৯৯ শতাংশ। এর মধ্যে মগরাহাট পশ্চিমে ৩৮.২ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে, ডায়মন্ড হারবারে ৩৫.৯২ শতাংশ ভোট পড়েছে বলে খবর পাওয়া গেছে।

নিজস্ব সংবাদদাতা : কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে শনিবার সকাল থেকেই শুরু হয়েছে পুনর্নির্বাচন। মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এগারোটি বুথ এবং ডায়মন্ড হারবারের ৪ টি বুথেভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। প্রত্যেকটি বুথে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। বুথের অভ্যন্তরে এবং এর আশেপাশে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিবিড়ভাবে নজরদারি চালানো হচ্ছে।
নির্বাচন কমিশন থেকে পাওয়া খবর অনুযায়ী, বেলা ১১টা পর্যন্ত দুটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৫টি বুথে প্রায় ৩৭ শতাংশ ভোট পড়েছে।বেলা ১১টা পর্যন্ত ভোটদানের হার ৩৬.৯৯ শতাংশ। এর মধ্যে মগরাহাট পশ্চিমে ৩৮.২ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে, ডায়মন্ড হারবারে ৩৫.৯২ শতাংশ ভোট পড়েছে বলে খবর পাওয়া গেছে।
সকাল থেকেই যে ছবি ধরা পড়েছে, পুনরায় ভোটগ্রহণের জন্য নির্ধারিত বুথগুলোর সামনে আবারও ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন। ভোটাররা জানিয়েছেন যে বুথ লেভেল অফিসার (বিএলও) শুক্রবার রাতেই বাড়ি বাড়ি গিয়ে তাঁদেরকে পুনরায় ভোট হওয়ার খবর জানিয়েছেন। তবে ভোট দিতে গিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন না বলেও তাঁরা উল্লেখ করেছেন।
দ্বিতীয় দফায় এই কেন্দ্রগুলিতে যে অশান্তির অভিযোগ উঠেছিল তার থেকে শিক্ষা নিয়ে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ উভয়েই পুনরায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে। ভোটকেন্দ্রের সামনে কোনো প্রকার ভিড় বা জটলা তৈরি করতে দেওয়া হচ্ছে না।
আগামী ৪ মে ভোট গণনা। সুষ্ঠুভাবে গণনা এবং নিরাপত্তার কথা মাথায় রেখে গত কয়েক তুলনায় গণনাকেন্দ্রের সংখ্যা কমানো হয়েছে। বর্তমানে ২৯৪টি আসনের ভোট গণনা করা হবে শুধুমাত্র ৭৭টি কেন্দ্রে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *