পশ্চিমবঙ্গ

এবার ‘ডিম-বৃষ্টির’ মুখোমুখি মীনাক্ষী, উত্তেজনা শীতলকুচিতে

সূত্রের খবর এদিন শীতলকুচি বাজারের ভিতর দিয়ে যখন মীনাক্ষীর গাড়ি যাচ্ছিলো তখন আচমকাই তার গাড়ির সামনে একদল জনতা ভিড় করে। মুহুর্মুহ তাঁর গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ডিম। বাম নেত্রীর অভিযোগ, বিজেপি কর্মীরাই এদিন তাঁর গাড়িতে অতর্কিতে হামলা চালিয়েছে।

৭এ নিউজ ডেস্ক : এবার ডিম থেরাপির সম্মুখীন সিপিআইএম (CPIM)। শীতলকুচিতে বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের (Minakshi Mukherjee) গাড়ি লক্ষ্য করে ডিম-বর্ষণের অভিযোগ। সেই সঙ্গে ওই সময় গাড়িতে উপস্থিত ছিলেন সিপিআইএমের কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় এবং দলের প্রাক্তন সাংসদ অলোকেশ দাসও। সূত্রের খবর এদিন শীতলকুচি বাজারের ভিতর দিয়ে যখন মীনাক্ষীর গাড়ি যাচ্ছিলো তখন আচমকাই তার গাড়ির সামনে একদল জনতা ভিড় করে। মুহুর্মুহ তাঁর গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ডিম। বাম নেত্রীর অভিযোগ, বিজেপি কর্মীরাই এদিন তাঁর গাড়িতে অতর্কিতে হামলা চালিয়েছে। ঘটনার মুহূর্ত ক্যামেরাবন্দি করে সরাসরি নিজের সমাজমাধ্যমের পাতায় সম্প্রচার করেছেন বামেদের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী।

 

শীতলকুচিতে মৃত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি সেখানে জেলা শাসকের দপ্তর ঘেরাওয়ের কর্মসূচিতে শামিল হবার কথা ছিল তাঁর। আর তার মাঝেই এ হেন হেনস্থার ঘটনা। অন্যদিকে ডিম-বর্ষণের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মীনাক্ষী।ডিম থেরাপি নিয়ে আগেই কড়া বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং শমীক ভট্টাচার্য্য। সেই সঙ্গে রাজ্যকে ডিম-বৃষ্টির ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে হাইকোর্ট। তবে তারপরও অব্যাহত ডিম-বর্ষণ। এবার সেই থেরাপির মুখোমুখি মীনাক্ষী। ইতিমধ্যেই শীতলকুচির এসপির কাছে এদিনের ঘটনা নিয়ে অভিযোগ জানাতে গিয়েছেন লড়াকু বাম নেত্রী। সবমিলিয়ে তৃণমূল নেতাদের পর এবার বামেরাও সম্মুখীন হলো ‘ডিম-বর্ষণের।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *