দেশ

BJP তে যোগ দিলেন রাঘব চাড্ডা, রাজ্যসভায় আপের ১০ সাংসদের মধ্যে ৭ জনই পদ্মশিবিরে, অস্বস্তিতে অরবিন্দের শিবির

রাজ্যসভায় রাঘব চাড্ডার সাবলীল ভাষণ সমাজমাধ্যমের পাতায় আকছার দেখা যেত। মূলত সাধারণ মানুষের সমস্যার কথাই তিনি তুলে ধরতেন তাঁর বক্তৃতায়। তবে দলের তরফে রাঘবকে রাজ্যসভার উপদলনেতার পদ থেকে সরিয়ে দেওয়ার পরই তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা বাড়ছিল। আর এদিন সেই জল্পনায় নিজেই সিলমোহর দিলেন রাঘব। আর রাঘবের সঙ্গে আপ দল ছেড়েছেন- সন্দীপ পাঠক,অশোক মিত্তল,হরভজন সিং (প্রাক্তন ক্রিকেটার) , স্বাতী মালিওয়াল,বিক্রম সাহনি,রাজিন্দর গুপ্তা।

৭এ নিউজ ডেস্ক: বঙ্গ রাজনীতিতে যখন পালাবদলের পর্ব দেখে অভ্যস্ত রাজ্যবাসী তখন দেশের রাজনীতিতেও দলবদলের হিড়িক। এবার অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করলেন রাঘব চাড্ডা। তবে শুধু রাঘব নন, তাঁর সঙ্গে অরবিন্দের হাত ছেড়েছেন আপ দলের আরও ৬ জন রাজ্যসভার সাংসদ। রাজ্যসভায় রাঘব চাড্ডার (Raghav Chadha) সাবলীল ভাষণ সমাজমাধ্যমের পাতায় আকছার দেখা যেত। মূলত সাধারণ মানুষের সমস্যার কথাই তিনি তুলে ধরতেন তাঁর বক্তৃতায়। তবে দলের তরফে রাঘবকে রাজ্যসভার উপদলনেতার পদ থেকে সরিয়ে দেওয়ার পরই তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা বাড়ছিল। আর এদিন সেই জল্পনায় নিজেই সিলমোহর দিলেন রাঘব। আর রাঘবের সঙ্গে আপ দল ছেড়েছেন- সন্দীপ পাঠক,অশোক মিত্তল,হরভজন সিং (প্রাক্তন ক্রিকেটার) , স্বাতী মালিওয়াল,বিক্রম সাহনি,রাজিন্দর গুপ্তা। এই ৭ সাংসদের মধ্যে ৬ জনই পাঞ্জাবের। তাই আগামীতে পাঞ্জাবের রাজনীতিতে আপ যে খানিক চাপে পড়তে চলেছে তা বলাই বাহুল্য।
এদিন দল ছাড়ার কারণ হিসেবে চাড্ডা বলেন- ‘‘যে আপ (AAP) -কে আমি নিজের রক্ত আর ঘাম দিয়ে লালন করেছি, নিজের যৌবনের ১৫ বছর দিয়েছি, সেই দল নিজেদের নীতি, মূল্যবোধ ও আদর্শ থেকে সরে গিয়েছে। এখন এই দল দেশের স্বার্থে কাজ করে না। বরং ব্যক্তিস্বার্থের জন্য কাজ করে।গত কয়েক বছরে আমার বার বার মনে হয়েছে, আমি ভুল দলে রয়েছি। তাই আজ আপ থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করলাম।” অন্যদিকে সন্দীপ পাঠকের সঙ্গে আপের সম্পর্ক দীর্ঘ ১০ বছরের। তাই তাঁর পক্ষেও যে দল ছাড়া কঠিন কাজ ছিল সেকথাই স্পষ্ট করেন তিনি।
এদিনের দলত্যাগের ঘটনার প্রেক্ষিতে আপ ‘অপারেশন লোটাস’ নিয়ে সরব হয়েছে। তাদের দাবি, বিজেপি পাঞ্জাবে আম আদমি পার্টিকে দুর্বল করার চেষ্টা করছে। রাজ্যসভায় অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) শিবিরের ১০ সাংসদের মধ্যে ৭ জনই বিজেপিতে যোগ দিয়েছে। ভবিষ্যতে পাঞ্জাবের রাজনীতিতেই বা নিজেদের পুরোনো জমি ফিরে পায় কিনা আপ তার উত্তর দেবে সময়ই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *