কলকাতা

মোদির উপস্থিতিতে পঁচিশে বৈশাখ ব্রিগেডে শপথ নতুন মুখ্যমন্ত্রীর!

৯ই মে সকাল ১০টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এটি একটি নতুন উদ্যোগ, যেখানে একেবারে সাধারণ মানুষের মধ্যে দাঁড়িয়ে রাজ্যের নতুন সরকার শপথ গ্রহণ করবে, কারণ আগে কখনোই সরকারি কার্যালয় ছাড়া মুখ্যমন্ত্রীর শপথগ্রহন অনুষ্ঠান দেখেনি বাংলাবাসী। 

নিজস্ব সংবাদদাতা : আগামী ৯ই মে, পঁচিশে বৈশাখ, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান। ঐ দিন সকাল ১০টায় রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী তাঁর পদের জন্য শপথ গ্রহণ করবেন। বিজেপি সূত্রের খবর অনুযায়ী, এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃত্ব।
যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা এখনও চলছে। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী শুক্রবার, অর্থাৎ ৮ই মে সন্ধ্যায় নবনির্বাচিত বিজেপি বিধায়কদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক আহ্বান করা হয়েছে। জানা গিয়েছে , ওই বৈঠকেই আনুষ্ঠানিকভাবে পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে, যিনিই পরবর্তীতে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
এই শপথগ্রহণ অনুষ্ঠানের পরিকল্পনা এবং রূপরেখা তৈরি করার জন্য আজ বিকেলে রাজ্য প্রশাসনের প্রধান কার্যালয় নবান্নে যান শমীক ভট্টাচার্য। নবান্নে প্রবেশ করার পূর্বে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি জানান যে, ৯ই মে সকাল ১০টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এটি একটি নতুন উদ্যোগ, যেখানে একেবারে সাধারণ মানুষের মধ্যে দাঁড়িয়ে রাজ্যের নতুন সরকার শপথ গ্রহণ করবে, কারণ আগে কখনোই সরকারি কার্যালয় ছাড়া মুখ্যমন্ত্রীর শপথগ্রহন অনুষ্ঠান দেখেনি বাংলাবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *