কলকাতা

‘পাবলিক গলা ধাক্কা দিয়েছে মমতাকে’ – দিলীপ

মমতাকে ডোনাল্ড ট্রাম্পের সাথে তুলনা করে দিলীপের কটাক্ষ "এবার পাবলিক গলা ধাক্কা দিয়েছে মমতাকে, না সরে যাবে কোথায় ?"

মৃত্তিকা সেনগুপ্ত : নিজের খাস তালুক খড়গপুর সদর আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়ে ফের কলকাতায় নিজের মেজাজে দিলীপ ঘোষ। রাজনৈতিক জীবনের শুরু ১৯৮৪ সালে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের একজন প্রচারক হিসেবে। তারপর রাজনীতিতে তার উত্থান উল্কার গতিতে। দলের রাজ্য সভাপতি থেকে শুরু করে বিধায়ক, সাংসদ, সমস্ত পদেই তিনি নিজেকে প্রমান করেছেন বার বার। চালু করেছেন জনপ্রিয় “চায়ে পে চর্চা”র মতো কর্মসূচী। তবে স্বাস্থ্য সচেতন মানুষ হিসেবে কলকাতায় থাকলে প্রতিদিন তার ভোর হয় ইকো পার্কে প্রাতঃভ্রমণ দিয়ে। বর্তমানে যার সঙ্গী হয়েছেন দলের কর্মী সমর্থকদের সাথে সাথে স্ত্রী রিংকু মজুমদারও। ভোটে জিতে আসার পর খোশ মেজাজে দিলীপবাবু এদিন ইকো পার্কে আপ্যায়িত হলেন ঝালমুড়ি, ঠান্ডা পানীয় সহ বিভিন্ন উপহারে, সাথে ছিল এক একনিষ্ঠ সমর্থকের বাঁধা গান।
আর প্রাতঃভ্রমণ সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথার খৈ ফোটালেন দিলীপ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ না করার ঘোষণাকে তিনি পাগলের প্রলাপ বলে কটাক্ষ করে বলেন “মমতা জীবনে কাউকে বিশ্বাস করেন নি, পাবলিককেও নয়, এবার সেই পাবলিক গলা ধাক্কা দিয়েছে”, দিলীপবাবু মমতাকে তুলনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও। নির্বাচনের আগে অভিষেকের হুমকী নিয়ে তার মন্তব্য ” বাপের পরিচয় নেই”। আর মমতার বাড়ির সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা সরিয়ে নেবার প্রশ্নে, তার জবাব “এখন থেকে বাংলায় আর কোন ব্যারিকেড থাকবে না”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *