বিনোদন

৩ বছর পর ঝড় তুলে ফিরছেন শাহরুখ, প্রকাশিত হলো ‘কিং’ এর টিজার

কিং এর টিজারে শাহরুখ খানকে দেখা গেছে নতুন রূপে, তাঁর রুপালি চুলের স্টাইল, শ্বাসরুদ্ধকর অ্যাকশন দৃশ্য এবং স্টাইলিশ ভিজ্যুয়াল উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করেছে। টিজারের শুরুতে শাহরুখ খানকে ‘কিং’ লেখা একটি কার্ড হাতে নিতে দেখা যায়। এরপর, তিনি একটি কাঁচ ভেঙে প্রবেশ করেন এবং শুরু হয় অ্যাকশন, যা দর্শকদের মধ্যে এক্সসাইটমেন্ট  আরও বাড়িয়ে দিয়েছে।

নিজস্ব সংবাদদাতা : অবশেষে প্রকাশিত হলো শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’-এর টিজার, যা ঘিরে শাহরুখ-প্রেমীদের উন্মাদনা তুঙ্গে। প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট সম্প্রতি এই মেগা প্রজেক্টের মুক্তির তারিখ ঘোষণা করে একটি বিশেষ ঝলক উন্মোচন করেছে। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর সাফল্যের পর শাহরুখ খানকে আবারও অ্যাকশন দৃশ্যে দেখার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আর এই টিজারটি প্রকাশের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে শাহরুখ ঝড়।
আগামী ২৪শে ডিসেম্বর বড়দিনকে কেন্দ্র করে রিলিজ হতে চলেছে বলিউডের অন্যতম বিগ বাজেট মুভি কিং। প্রায় ৪০০ কোটি টাকা বাজেটের এই সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরী হয়েছে বিপুল উৎসাহ। নির্মাতারা জানিয়েছেন, সিনেমাটি ভারতের প্রায় দশ হাজারেরও বেশি স্ক্রিনে রিলিজ করার কথা ভাবা হচ্ছে।

কিং এর টিজারে শাহরুখ খানকে দেখা গেছে নতুন রূপে, তাঁর রুপালি চুলের স্টাইল, শ্বাসরুদ্ধকর অ্যাকশন দৃশ্য এবং স্টাইলিশ ভিজ্যুয়াল উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করেছে। টিজারের শুরুতে শাহরুখ খানকে ‘কিং’ লেখা একটি কার্ড হাতে নিতে দেখা যায়। এরপর, তিনি একটি কাঁচ ভেঙে প্রবেশ করেন এবং শুরু হয় অ্যাকশন, যা দর্শকদের মধ্যে এক্সসাইটমেন্ট  আরও বাড়িয়ে দিয়েছে।
টিজারে শাহরুখের মুখে শোনা যায়, ‘আমি ভয় পাই না, আমি আতঙ্কিত’—এই সংলাপটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপর তিনি বলেন, ‘শুধু একটি নাম’। পটভূমিতে একটি র‍্যাপ গান এবং ‘ইটস জাস্ট শো টাইম’-এর মতো কথা ব্যবহার করা হয়েছে, যা সিনেমাটির বিশালতা সম্পর্কে ধারণা দেয়। টিজারে শাহরুখ খানকে নতুন অ্যাকশন অবতারে দেখা যায়, যেখানে তিনি বিভিন্ন স্টান্ট করেছেন, যা দেখে ভক্তরা উচ্ছ্বসিত।
আর এই সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ হলো শাহরুখ-তনয়া সুহানা খানের বড় পর্দায় অভিষেক। শোনা যাচ্ছে, এই ছবির অ্যাকশন সিকোয়েন্সের জন্য শাহরুখ খান নিজে তাঁর মেয়েকে প্রশিক্ষণ দিয়েছেন। এছাড়াও, এই ছবিতে রানী মুখার্জি, দীপিকা পাডুকোন, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন, অনিল কাপুর, সৌরভ শুক্লা, আরশাদ ওয়ারসি, রাঘব জুয়াল এবং অভয় ভার্মার মতো জনপ্রিয় তারকারা অভিনয় করেছেন। এক কথায় বলা চলে, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমাটি হতে চলছে কার্যতই তারকাখচিত।

https://www.instagram.com/reel/DXgSWvdDPTQ/?utm_source=ig_web_button_share_sheet

টিজার দেখেই ধারণা করা যায়, ছবিতে শাহরুখের চরিত্রটি গতানুগতিক নায়কের মতো নয়, নিজের চকোলেট বয় ইমেজ ভেঙে জওয়ান ছবিতে বাদশাকে যে রূপে দেখা গিয়েছিলো এবার সেই ইমেজ থেকেও বেরিয়ে এসেছেন তিনি , কিং ছবিতে শাহরুখ একটি ‘ডার্ক’ এবং ধূসর চরিত্র। একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের অভিনেতা নিজেই জানিয়েছেন, ‘কিং’ মূলত একজন ঠান্ডা মাথার খুনি এবং একজন অত্যন্ত নির্মম মানুষ।
গত বছর, শাহরুখ খানের জন্মদিনের অনুষ্ঠানেই জানা গিয়েছিলো , এই ছবিতে শাহরুখ এবং দীপিকা পাডুকোনের মধ্যে একটি প্রেমের সম্পর্ক দেখানো হবে। ‘পাঠান’, ‘জ্যাব হ্যারি মেট সেজাল’, ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’-এর পর এই জুটি আবারও একসঙ্গে আসছেন, যা দর্শকদের জন্য একটি বিশেষ আকর্ষণ।
যেভাবে বক্সঅফিসে ঝড় তুলেছিল ‘পাঠান’, ‘জওয়ান’, শাহরুখের অভিনয়,ক্যারিশমায় মেতে উঠেছিলেন দর্শকেরা, সেই সাফল্য সেই উন্মাদনা কি আবারও ফিরবে ‘কিং’ এর হাত ধরে , সেই এখন দেখার !

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *