দায়িত্ব বাড়লো রাজীব কুমারের, ভোট গণনার দিন কোন দায়িত্ব দেওয়া হলো তাঁকে ?
গত শুক্রবার কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই একেবারে সাংগঠনিক জেলা ধরে গণনা পর্যবেক্ষক নিয়োগের কথা জানান তাঁরা। সূত্রের খবর, ঘাটাল সাংগঠনিক জেলার জন্য গণনা পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল সাংসদ দেবকে এবং মেদিনীপুর সাংগঠনিক জেলার ক্ষেত্রে জুন মালিয়াকে করা হয়েছে গণনা পর্যবেক্ষক।
৭এ নিউজ ডেস্ক: দায়িত্ব আরও বাড়লো পশ্চিমবঙ্গের প্রাক্তন ডিজি রাজীব কুমারের (Rajeev Kumar)।যদিও তাঁর এখন আরও একটি পরিচয় রয়েছে। তিনি বর্তমানে তৃণমূলের রাজ্যসভার সাংসদ। আর সেই রাজীব কুমারকেই এবার দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার গণনা পর্যবেক্ষকের দায়িত্ব দিলো তৃণমূল। প্রসঙ্গত, গত শুক্রবার কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই একেবারে সাংগঠনিক জেলা ধরে গণনা পর্যবেক্ষক নিয়োগের কথা জানান তাঁরা। সূত্রের খবর, ঘাটাল সাংগঠনিক জেলার জন্য গণনা পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল সাংসদ দেবকে (Dev) এবং মেদিনীপুর সাংগঠনিক জেলার ক্ষেত্রে জুন মালিয়াকে (June Malia) করা হয়েছে গণনা পর্যবেক্ষক। উল্লেখ্য, ২০২৪’র লোকসভা নির্বাচনেও বিশেষ কয়েকটি আসনের জন্য গণনা পর্যবেক্ষক পাঠিয়েছিল ঘাসফুল শিবির (TMC)।যেমন, তমলুক কেন্দ্রে পাঠানো হয়েছিল রাজীব বন্দ্যোপাধ্যায়কে, আরামবাগের দায়িত্বে ছিলেন শান্তনু সেন এবং বাঁকুড়া লোকসভার জন্য গণনা পর্যবেক্ষক ছিলেন সমীর চক্রবর্তী। এবারও সেই একই পথে হাঁটলো দল। ৪ ঠা মে যাতে গোটা ভোট গণনা প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন হয় সেই লক্ষ্যেই কড়া নজরদারি চালাবেন গণনা পর্যবেক্ষকরা। ভোট মেটার পর থেকেই স্ট্রং রুম নিয়ে রাজ্যের দিকে দিকে অভিযোগ অব্যাহত। যদিও সমস্ত স্ট্রং রুমগুলির পাহারায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তবুও নিশ্চিন্ত নেই রাজনৈতিক দলগুলি। ক্রমাগত স্ট্রংরুমের নিরাপত্তা ব্যবস্থায় অনিয়মের অভিযোগ তুলে শহরের একাধিক স্ট্রংরুমে ছুটছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো থেকে তৃণমূল প্রার্থীরা। নজরদারি জারি রেখেছেন বিরোধী শিবিরের প্রার্থীরাও। ৪ঠা মে স্বাভাবিকভাবেই ভোট গণনা প্রক্রিয়ায় কোনো খামতি রাখতে চাইছে না রাজ্যের বিদায়ী শাসক শিবির। একেবারে সাংগঠনিক জেলা ধরে গণনা পর্যবেক্ষক নিয়োগ করলো তৃণমূল।


